আসাদুজ্জামান আকাশ, গাজীপুর : শ্রীপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন গত সতেরোটি বছরই আওয়ামী ফ্যাসিস্ট সরকার কর্তৃক নির্যাতিত হয়ে মজলুম হিসেবে মৃত্যুবরণ করেছেন! মহান আল্লাহ এই নির্যাতনের বিচার করবেন! বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু আজ মরহুম অধ্যক্ষ তোফাজ্জল হোসেনের জানাজা নামাজে বক্তব্যের সময় এ কথা বলেন।
শুধু জাতীয়তাবাদী মানসিকতার কারণে একজন সৎ শিক্ষাবিদের উপর আওয়ামী ফ্যাসিস্টের সহযোগীরা এমন নির্যাতন করেছে।
আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের কর্ণপুর গ্রামে অনুষ্ঠিত জানাজা নামাজে আরো বক্তব্য রাখেন অধ্যক্ষ মিজানুর রহমান, বিএনপি নেতা আ. মোতালেব, হুমায়ুন কবির সরকার, মাও. আতাউর রহমান, অধ্যক্ষ লুৎফর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এর আহ্বায়ক অধ্যাপক আসাদুজ্জামান আকাশসহ স্থানীয় গণ্য মান্য ব্যক্তিবর্গ!
মরহুম অধ্যক্ষ তোফাজ্জল হোসেন গতকাল রাতে ঢাকার রেডক্রিসেন্ট হাসপাতালে ইন্তিকাল করেন। চারদিন আগে এক সড়ক দূর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন।