• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে পর্যটন সেবায় সাদাপাথর পরিবহনে যুক্ত হলো ৩টি অত্যাধুনিক বাস জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ১১নং শরিফগঞ্জ ইউনিয়নে সভা অনুষ্ঠিত জোরালো জনসমর্থন পেতে আগাম নির্বাচন ডাকতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী ইনসাফ প্রতিষ্ঠায় ‘হ্যাঁ’ ভোট অপরিহার্য: আলী রীয়াজ লালমনিরহাটে ধানক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার জামায়াতে ইসলামী’র প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে : পররাষ্ট্র উপদেষ্টা আরইউজের আয়োজনে শুরু হলো মিডিয়া কাপ-২০২৬ অর্থনীতি-কূটনীতিসহ বিভিন্ন সেক্টরে বিদেশী আগ্রাসন বন্ধের দাবিতে ব্ল্যাক র‌্যালী ও বিক্ষোভ সমাবেশ রাঙামাটিতে গাছ বোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত-২, আহত-১
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

আত্রাইয়ে সমসাময়িক বিষয় নিয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময়

Reporter Name / ১৫৯ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

এমরান মাহমুদ প্রত্যয়, নওগাঁ : নওগাঁর আত্রাইয়ের সমসাময়িক বিষয় নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নওগাঁ-৬ (আত্রাই রাণীনগর) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত এমপি প্রার্থী এস এম রেজাউল ইসলাম রেজু।

রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নাহার গার্টেন এর সভাকক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।বীর মুক্তিযোদ্ধা খন্দকার নজরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই -রাণীনগর) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত এমপি প্রার্থী এস এম রেজাউল ইসলাম রেজু।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আফিল উদ্দিন, মো. খালেকুজ্জামান বুলু, মো. আজিজার রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, বিএনপি নেতা মো.মান্নান সরদার, আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম মুঞ্জুরুল আলম মুঞ্জু প্রমূখ।

মতবিনিময় সভায় এস এম রেজাউল ইসলাম রেজু বলেন, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের দল। আমি শ্রদ্ধা করি বাংলাদেশের সকল বীর মুক্তিযোদ্ধাদের। অরাজনৈতিক সংগঠনের আলোকে আমি বলতে চাই, দেশের স্বার্থে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.