• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে পর্যটন সেবায় সাদাপাথর পরিবহনে যুক্ত হলো ৩টি অত্যাধুনিক বাস জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ১১নং শরিফগঞ্জ ইউনিয়নে সভা অনুষ্ঠিত জোরালো জনসমর্থন পেতে আগাম নির্বাচন ডাকতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী ইনসাফ প্রতিষ্ঠায় ‘হ্যাঁ’ ভোট অপরিহার্য: আলী রীয়াজ লালমনিরহাটে ধানক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার জামায়াতে ইসলামী’র প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে : পররাষ্ট্র উপদেষ্টা আরইউজের আয়োজনে শুরু হলো মিডিয়া কাপ-২০২৬ অর্থনীতি-কূটনীতিসহ বিভিন্ন সেক্টরে বিদেশী আগ্রাসন বন্ধের দাবিতে ব্ল্যাক র‌্যালী ও বিক্ষোভ সমাবেশ রাঙামাটিতে গাছ বোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত-২, আহত-১
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

আনিস আলমগীরকে গ্রেফতারের পর সন্ত্রাস বিরোধী আইনে মামলার নিন্দা

Reporter Name / ২২১ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার : আনিস আলমগীরকে গ্রেফতারের পর সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ প্রেস ইউনিটি।

সংবাদমাধ্যম ও সংবাদকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেস ইউনিটির নির্বাহী সভাপতি একরামুল হক গাজী ও মহাসচিব রেজাউল করিম রাজি এক বিবৃতিতে বলেন, ছাত্রদের কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতনের পর শপথ নেয়া এ সরকার সাংবাদিক সমাজের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। যে কর্মকান্ডের সাথে অতিতের ফ্যাসিস্ট মনোভাবের নব্যপ্রকাশ বলেই আমরা মনে করি। সেই সাথে বলতে চাই সাংবাদিকদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা নতুন করে সাংবাদিক ও সংবাদমাধ্যমের উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। সরকার সংশ্লিষ্টরা কি বাংলাদেশকে সাংবাদিকদের বসবাস অনুপোযোগি মানচিত্র বানাতে চায়? যদি তা না হয়, তাহলে আগামী ২৪ ঘন্টার মধ্যে আনিস আলমগীরসহ সকল সংবাদযোদ্ধার মুক্তি দেয়ার দাবি জানাচ্ছি। এর ব্যত্যয় ঘটলে বাংলাদেশ প্রেস ইউনিটি জাতীয় প্রেসক্লাবের সামনে অনশনে বসবো।

একই সাথে ৩ শত ১১ জন সাংবাদিক গত ১৫ মাসে চাকুরিচ্যুত হয়েছে, তাদেরকে চাকুরিতে পূর্ণবহালের ব্যবস্থা করার জন্য সরকার ও সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ২০০৯ সালে সাংবাদিকদের অধিকার রক্ষার লক্ষ্যে ‘প্রেস ইউনিটির অঙ্গীকার-অপসাংবাদিকতা থাকবে না আর’ শ্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আত্মপ্রকাশ করে অনলাইন প্রেস ইউনিটি। পরবর্তীতে ২০২০ সালে এর নাম পরিবর্তন করে বাংলাদেশ প্রেস ইউনিটি করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.