• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে আইন-শৃঙ্খলা সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত এসো আলোর সন্ধানে যুব সংগঠনের কার্যকরী পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। কাপাসিয়ায় জামায়াতের নির্বাচনী অফিসে বিএনপির হামলা, ভাংচুর, দোকান লুটপাটের অভিযোগ, আহত ১০ গোলাপগঞ্জে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অসহায় শীতার্ত লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ নারায়ণগঞ্জে ঢাকা বিভাগীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আত্রাইয়ে জামায়াতে যোগ দিলো শতাধিক বিএনপির নেতাকর্মী নারায়ণগঞ্জ জেলা রোভার কর্তৃক রোভার স্কাউটস লিডার ও সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের টপ-নচ ড্রাইভিং স্কুলের প্রশিক্ষণে গ্রীন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব এর এমডি ইসমাইল মোল্লা ১ম, স্ত্রী আফরোজা ২য় ত্রয়োদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ ‘গণভোট নিয়ে জনভাবনা’ গোলটেবিল অনুষ্ঠিত হয়েছে
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

কাপসিয়ায় শাপলা বিলে নৌকা ডুবিতে দুই যুবকের মৃত্যু 

Reporter Name / ১৩২ Time View
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

আসাদুজ্জামান আকাশ : গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাঁচুয়া গ্রামের বাউন পাড়দিয়া বিলে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১ আগস্ট) সকাল ৮ টায় উপজেলার পাঁচুয়া বাউন পাড়দিয়া বিল সংলগ্ন বন্দে আলী হাজী বাড়ির পেছনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন গাজীপুরের টেংরা টেপির বাড়ির নুর আলমের ছেলে মাহিন (১৬) ও বায়োজিদ (৩৫) বায়েজিদের ঠিকানা জানা যায়নি।
কাপাসিয়া থানার এস আই জাহিদ বলেন, আমি মাহিন নামে একজনের মরদেহ উদ্ধার করেছি।
প্রত্যক্ষদর্শী শরীফ মিয়া জানান, সকালে পাঁচ বন্ধু মিলে শাপলা ফুল তুলতে বিল এলাকায় যান। সেখানে একটি ছোট নৌকা ভাড়া করে বিলে ফুল তুলতে যান তারা। এক পর্যায়ে হঠাৎ নৌকাটি কাত হয়ে গেলে দুইজন পানিতে পড়ে গিয়ে বিলের খাদে তলিয়ে যান। বাকী তিনজন সাঁতরিয়ে হাবুডুবো খেয়ে কোনো রকমে উপরে উঠে। ঘটনা বিলের পাশের মহিলারা টের পেয়ে ডাক চিৎকার করলে স্থানীয় আট, দশজন লোক পানিতে নেমে অনেক চেষ্টা করে একজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে পাঠায়, অপরজনকে খুঁজে পেতে প্রায় আধা ঘন্টা সময় লাগে।
পরে তাকে উদ্ধার করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরজনকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সামিয়া এই প্রতিবেদককে বলেন, “নিহত একজনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।”
মৃত মাহিমের বড় ভাই মামুন জানান, “আমি খবর পেয়ে ছুটে এসে দেখি আমার ভাই আর নেই। তার সঙ্গে থাকা আরেকজনও মারা গেছেন।”
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। মরদেহগুলো উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ ছাবেল আলী বলেন, আমি ঘটনাস্থল থেকে বায়েজিদ নামে একজনের মরদেহ উদ্ধার করেছি।
শেষ খবর পাওয়া পর্যন্ত বেঁচে থাকা একজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আর বাকী দুইজনকে ঘটনাস্থলেই পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.