• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে আইন-শৃঙ্খলা সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত এসো আলোর সন্ধানে যুব সংগঠনের কার্যকরী পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। কাপাসিয়ায় জামায়াতের নির্বাচনী অফিসে বিএনপির হামলা, ভাংচুর, দোকান লুটপাটের অভিযোগ, আহত ১০ গোলাপগঞ্জে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অসহায় শীতার্ত লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ নারায়ণগঞ্জে ঢাকা বিভাগীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আত্রাইয়ে জামায়াতে যোগ দিলো শতাধিক বিএনপির নেতাকর্মী নারায়ণগঞ্জ জেলা রোভার কর্তৃক রোভার স্কাউটস লিডার ও সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের টপ-নচ ড্রাইভিং স্কুলের প্রশিক্ষণে গ্রীন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব এর এমডি ইসমাইল মোল্লা ১ম, স্ত্রী আফরোজা ২য় ত্রয়োদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ ‘গণভোট নিয়ে জনভাবনা’ গোলটেবিল অনুষ্ঠিত হয়েছে
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

কাপ্তাই হ্রদের আহরিত মাছ থেকে প্রথমদিনের  রাজস্ব আয় সাড়ে ২১ লাখ টাকা

Reporter Name / ১১৩ Time View
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

আলমগীর মানিক, রাঙামাটি : দক্ষিণপূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম হ্রদ হিসেবে পরিচিত রাঙামাটির কাপ্তাই হ্রদে দীর্ঘ ৩ মাস ২দিন পর মাছধরা নিষেধাজ্ঞা শেষে আবারও প্রাণ ফিরে এসেছে মৎস্য আহরণ ও বিতরণ কার্যক্রমে।

রোববার মধ্যরাত থেকে মাছ আহরণ শুরু হলেও সোমবার সকাল থেকে পরবর্তী ১২ ঘন্টায় কাপ্তাই হ্রদ থেকে আহরিত মাছ বিএফডিসি মৎস্য অবতরণ ঘাট হয়ে দেশের বিভিন্ন স্থানে যাওয়ার সময় রাজস্ব আদায় হয়েছে প্রায় সাড়ে ২১ লাখ টাকা। গত বছর এইদিনে কাপ্তাই হ্রদ থেকে আহরিত করা হয়েছিলো ৭৪ টন মাছ।

তথ্যের সত্যতা নিশ্চিত করে রাঙামাটিস্থ বিএফডিসির কমান্ডার মো. ফয়েজ আল করীম জানিয়েছেন, প্রথমদিন কাপ্তাই হ্রদ থেকে একশো টনেরও অধিক আহরিত মাছ অবতরণ ঘাটে আনা হয়েছে। আহরিত এই মাছ থেকে বিএফডিসি কর্তৃক প্রায় সাড়ে ২১ লাখ টাকা রাজস্ব আদায় করেছে।

কাপ্তাই হ্রদ থেকে রাঙামাটির জুরাছড়ি, বাঘাইছড়ি, লংগদু, বরকলসহ বিভিন্ন উপজেলা হতে ইঞ্জিনচালিত বোটে করে জেলেরা সারি সারি চাপিলা, কাচকি, আইড়, বাইম মাছ, ফলি মাছসহ নানা জাতের মাছের ড্রাম নিয়ে ভীড় করছে জেলের বোট। আর ব্যবসায়ীরা শুল্ক পরিশোধ করে সেসব মাছ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছাতে বরফ দিয়ে সংরক্ষণের ব্যবস্থা করে তুলছে ট্রাকে। ব্যবসায়ী এবং জেলেদের মাঝে দীর্ঘদিন পর কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

প্রসঙ্গত: প্রতি বছরের ১মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাসের নির্ধারিত নিষেধাজ্ঞা শেষে লেকে মাছ ধরা শুরু হলেও এই বছর বিএফডিসির প্রস্তুতির জন্য আরও ২দিন বাড়িয়ে ২রা আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞার মেয়াদ বর্ধিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.