• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে পর্যটন সেবায় সাদাপাথর পরিবহনে যুক্ত হলো ৩টি অত্যাধুনিক বাস জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ১১নং শরিফগঞ্জ ইউনিয়নে সভা অনুষ্ঠিত জোরালো জনসমর্থন পেতে আগাম নির্বাচন ডাকতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী ইনসাফ প্রতিষ্ঠায় ‘হ্যাঁ’ ভোট অপরিহার্য: আলী রীয়াজ লালমনিরহাটে ধানক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার জামায়াতে ইসলামী’র প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে : পররাষ্ট্র উপদেষ্টা আরইউজের আয়োজনে শুরু হলো মিডিয়া কাপ-২০২৬ অর্থনীতি-কূটনীতিসহ বিভিন্ন সেক্টরে বিদেশী আগ্রাসন বন্ধের দাবিতে ব্ল্যাক র‌্যালী ও বিক্ষোভ সমাবেশ রাঙামাটিতে গাছ বোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত-২, আহত-১
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

কুমিল্লায় ৪০৫তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স উদ্বোধন ।

Reporter Name / ২৭ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

মো: নবী হোসেন : বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পরিচালনায় ও কুমিল্লা জেলা রোভারের ব্যবস্থাপনায় আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র লালমাইয়ে পাঁচ দিনব্যাপী ৪০৫তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স উদ্বোধন করা হয়।সন্ধ্যায় প্রশিক্ষণর্থীদের মতবিনিময় করেন কুমিল্লা জেলা রোভারের উপদেষ্টা ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূইয়া।সকাল বেলা রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন করেন কোর্স লিডার প্রফেসর মো. সেলিম। কোর্সের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চলের লিডার ট্রেইনার প্রতিনিধি অধ্যাপক মো. আবু তাহের, নরসিংসী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও রোভার অঞ্চলের যুগ্ন সম্পাদক মো.আবুল খায়ের সরকার, বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চলের চট্রগ্রাম বিভাগীয় রোভার লিডার প্রতিনিধি মো. দুলাল হেসেন।
এসময় উপস্থিত ছিলেন কোর্সের স্টাফ সিলেট সরকারি মদনমোহন কলেজের সহযোগী অধ্যাপক ও সিলেট জেলা রোভারের কমিশনার মো. মবশীর আলী, হাজী আক্রাম উদ্দিন স্কুল এন্ড কলেজের প্রভাষকও কুমিল্লা জেলা রোভারের কোষাধ্যক্ষ মাঈনুদ্দীন খন্দাকার, ইসলামপুর এমআই ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক নাজনীন হক, ভৈরব সরকারি মহিলা কলেজের প্রভাষক নুরুন্নাহার লিজা, তিতাস মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক আবু বকর সিদ্দিকী।
কোর্স লিডার প্রফেসর মো. সেলিম বলেন, স্কাউটিং একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক, শিক্ষাও প্রশিক্ষণমূলক আন্দোলন। স্কাউটরা দেশ, জাতি ও প্রকৃতির প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে বিভিন্ন প্রশিক্ষণ দক্ষতা ও মানবিক গুণাবলি অর্জন করে স্বেচ্ছায় আত্ম নিয়োগের মাধ্যমে দুর্যোগময় পরিস্থিতি থেকে শুরু করে সমাজ সেবামূলক কাজ করে থাকে। এসময় আরো উপস্থিত ছিলেন বরুড়া শাহেরবানু আইডিয়াল স্কুল এন্ড কলেজের রোভার স্কাউট লিডার নয়ন দেওয়ানজী, কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপের সহকারি রোভার স্কাউট লিডার ওমর সালেহ তাসরিফ, লালমাই মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক মো. নোমান।

৪০৫ তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সে বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে ১৬জন মহিলা ও ২৪ জন পুরুষ প্রশিক্ষণার্থীসহ মোট ৪০ জন প্রশিক্ষণার্থী কোর্সে অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.