• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলের পিআইও মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ বদলি; জনপ্রতিনিধিদের আনন্দ উল্লাস আজ রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রচেষ্টায় কাতারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর : শিক্ষামন্ত্রী ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বাংলা শুভ নববর্ষ উদযাপিত সিলেটে পৃথক বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী : বাংলা নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার : ‘মাস্টারমাইন্ড’ সেই দুর্নীতিবাজ কর্মকর্তা আবদুল মোতালেব হাওলাদার চেয়েছিলেন বেগম জিয়ার সুচিকিৎসা, আজ তিনিই দিলেন বিএনপিকে অস্তিত্ব রক্ষার পরামর্শ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

গাজীপুরের টঙ্গী ভূমি অফিসে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্পিং পরিদর্শন করেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া

Reporter Name / ৩৮ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

তারেক রহমান জাহাঙ্গীর, নিজস্ব প্রতিবেদক : ৭ এপ্রিল গাজীপুরের টঙ্গী পৌর ভূমি অফিসে অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন সংক্রান্ত ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্পিং পরিদর্শন করেন গাজীপুর জেলা প্রশাসক নরুল করিম ভূঁইয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তার, টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহেরুল হক, টঙ্গী পৌর ভূমি সহকারী কর্মকর্তা তাহমিনার ইয়াসমিন, উপ-সহকারী কর্মকর্তা মো. রোমান হোসেন-সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্ধ।

এ সময় জেলা প্রশাসক টঙ্গী পৌর ভূমি অফিসে সেবার মান সম্বন্ধে গ্রাহকদের সাথে কথা বলেন এবং গ্রাহকরা সেবার মান বিষয় সন্তুষ্টি প্রকাশ করেন। তারা বলেন, বর্তমান সময়ে আমরা সকল কাজ দ্রুত সময়ে পাচ্ছি। তবে এখানে জনবল কম, কিছু জনবল বাড়ালে আরো দ্রুত সেবা পাবো বলে আমরা আশা করি।

এখানে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় ইউনিয়ন ভূমি অফিস/সংশ্লিষ্ট ভূমি অফিসের অন্তর্গত মৌজাসমূহের হোল্ডিং মালিকদের হোল্ডিং-এ জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নম্বর হালনাগাদ ও ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য অনলাইন প্রোফাইল সৃজনের কার্যক্রম চলমান।

এরই অংশ হিসেবে ৭ এপ্রিল হতে ১১ এপ্রিল ২০২৬ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইউএনডিপি কর্তৃক আয়োজিত তথ্য সংগ্রহকারীগণ এলাকার ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে স্থাপিত ক্যাম্পে অবস্থান করছেন।

উক্ত সময়ের মধ্যে সকল হোল্ডিং মালিকগণকে সর্বশেষ ভূমি উন্নয়ন কর রশিদ, খতিয়ানের কপি/পর্চা, জাতীয় পরিচয়পত্রসহ উক্ত ক্যাম্পে উপস্থিত হয়ে স্ব-স্ব হোল্ডিং-এ জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নম্বর হালনাগাদ করতে পারবেন বলে জানান।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক টঙ্গী পৌর ভূমি অফিসের সামনে একটি নিম চারা রোপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category