• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে আইন-শৃঙ্খলা সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত এসো আলোর সন্ধানে যুব সংগঠনের কার্যকরী পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। কাপাসিয়ায় জামায়াতের নির্বাচনী অফিসে বিএনপির হামলা, ভাংচুর, দোকান লুটপাটের অভিযোগ, আহত ১০ গোলাপগঞ্জে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অসহায় শীতার্ত লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ নারায়ণগঞ্জে ঢাকা বিভাগীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আত্রাইয়ে জামায়াতে যোগ দিলো শতাধিক বিএনপির নেতাকর্মী নারায়ণগঞ্জ জেলা রোভার কর্তৃক রোভার স্কাউটস লিডার ও সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের টপ-নচ ড্রাইভিং স্কুলের প্রশিক্ষণে গ্রীন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব এর এমডি ইসমাইল মোল্লা ১ম, স্ত্রী আফরোজা ২য় ত্রয়োদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ ‘গণভোট নিয়ে জনভাবনা’ গোলটেবিল অনুষ্ঠিত হয়েছে
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Reporter Name / ১০৫ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

আশিকুর রহমান শান্ত, ভোলা প্রতিনিধি : দৈনিক প্রতিদিনের কাগজ গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ভোলার গণমাধ্যম কর্মীরা।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে ভোলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব চত্তরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে  অনুষ্টিত হয়েছে।

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে সত্য সংবাদ প্রচারের কারণে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অত্যন্ত লজ্জার বিষয়।

অনতিবিলম্বে খুনিদের গ্রেফতার করে দ্রুত বিচার আইনে ফাঁসি দেয়ার দাবি করেন বক্তারা।

তারা আরো বলেন, সাংবাদিক তুহিন হত্যার বিচার যেন সাগর রুনি হত্যার বিচারের মতো না হয়। তাহলে জনগণই সাংবাদিক হত্যার বিচারের ব্যবস্থা করবে।

এসব দাবি জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন, সিনিয়র সাংবাদিক দৈনিক কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক আমার দেশ জেলা প্রতিনিধি ইউনুছ শরীফ, দৈনিক ভোলার বানীর সম্পাদক মাকসুদুর রহমান, চ্যানেল আই জেলা প্রতিনিধি হারুনুর রশিদ, সাংবাদিক এম এ বারি, মোবাশ্বির উল্লাহ চৌধুরী, কামরুল আহসান মুকুল, আজকের পত্রিকার ভোলা প্রতিনিধি শিমুল চৌধুরী, একুশে টেলিভিশন প্রতিনিধি মেজবা উদ্দিন শিপু, মানবজমিন প্রতিনিধি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি এইচ এম জাকির, ভোরের কাগজ জেলা প্রতিনিধি এইচ এম নাহিদ, দৈনিক ভোলা টাইমস পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব, ভোলা মিডিয়া ক্লাবের সভাপতি জামাল উদ্দিন, ভোলা জার্নালিস্ট ফোরামের সভাপতি অ্যাডভোকেট শাহীন কাদের, সাংবাদিক মশিউর রহমান পিংকু, কালের কন্ঠ প্রতিনিধি ইকরামুল আলম, দৈনিক সংগ্রাম প্রতিনিধি আব্দুর রহমান হেলাল, সংস্কৃতি কর্মী মুনির চৌধুরী, সাংবাদিক মনির সাজোয়াল, দৈনিক খবরপত্র ভোলা প্রতিনিধি আশিকুর রহমান শান্ত, শাহরিয়ার ঝিলন প্রমুখ। মানববন্ধন শেষে ভোলার প্রেসক্লাব হল রুমে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.