• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে আইন-শৃঙ্খলা সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত এসো আলোর সন্ধানে যুব সংগঠনের কার্যকরী পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। কাপাসিয়ায় জামায়াতের নির্বাচনী অফিসে বিএনপির হামলা, ভাংচুর, দোকান লুটপাটের অভিযোগ, আহত ১০ গোলাপগঞ্জে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অসহায় শীতার্ত লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ নারায়ণগঞ্জে ঢাকা বিভাগীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আত্রাইয়ে জামায়াতে যোগ দিলো শতাধিক বিএনপির নেতাকর্মী নারায়ণগঞ্জ জেলা রোভার কর্তৃক রোভার স্কাউটস লিডার ও সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের টপ-নচ ড্রাইভিং স্কুলের প্রশিক্ষণে গ্রীন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব এর এমডি ইসমাইল মোল্লা ১ম, স্ত্রী আফরোজা ২য় ত্রয়োদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ ‘গণভোট নিয়ে জনভাবনা’ গোলটেবিল অনুষ্ঠিত হয়েছে
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

গাজীপুরে ৪৮ ঘন্টার মধ্যে অপহৃত শিশু-সহ অপহরণকারী গ্রেপ্তার

Reporter Name / ২২২ Time View
Update : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

গাজীপুর প্রতিনিধিঃ

৪৮ ঘন্টার মধ্যে গাজীপুর থেকে অপহৃত শিশু সহ এক নারী অপহরণকারীকে গ্রেপ্তার করেছে জিএমপি’র গাছা জোনাল পুলিশের একটি দল।

শনিবার (২১ডিসেম্বর) সকাল ১১টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন পাগাড় মুন্ডা ঘাট সংলগ্ন রাস্তার উপর অভিযান পরিচালনা করে অপহরণকারীর হেফাজতে থাকা শিশু ভিকটিম মোঃ জুনাইদ ইসলামকে (১৬ মাস) উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী নারীকেও গ্রেপ্তার করে পুলিশ। জানা যায় অপহৃত শিশুর পরিবারের দায়ের করা মামলা মূলেই অপহৃত শিশু-সহ ওই নারী অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অপহরণকারী নারী হলেন, লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার দক্ষিণ দলগ্রামের মৃত আব্দুর রহিম ও জহুরা খাতুন দম্পতির মেয়ে মোসা: শাহিনা (৩০), তিনি গাজীপুর মহানগরীর গাছা মেট্রো থানার হারিকেন ছয়দানা এলাকায় অস্থায়ীভাবে ভাড়া বাসায় বসবাস করতেন।

এর আগে গত বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) দুপুর আনুমানিক সারে ১২টার দিকে আসামি মোসাঃ শাহিনা (৩০) বাদীর ছেলে মোঃ জুনাইদ ইসলাম (১৬ মাস) কে গাছা থানাধীন ডেগেরচালার সেল্ফ গার্মেন্টসের সামনে বাদির বর্ণিত বর্তমান ঠিকানার জনৈক আবু বক্কর সিদ্দীকের ভাড়াকৃত বাসার ভিতর থেকে অপহরণপূর্বক অজ্ঞাতস্থানে নিয়ে চলে যায়।

এ ঘটনায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার ফাহিম আসজাদের সার্বিক নির্দেশনায় গাছা মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ, গাছা থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী ধারা ২০২০ সালের ৭/৮ গ্রহণ করেন। পরে গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিনের নিকট তদন্ত ভার হস্তান্তর করেন।

এরপর গাছা থানার উপ-পরিদর্শক (এসআই নিঃ) মনির হোসেন এর নেতৃত্রে একটি টিম ও এসআই (নিঃ) রুহুল আমিনের নেতৃত্রে অপর একটি টিম ঢাকা জেলার আশুলিয়া, ধামরাই, সাভার-সহ গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব ও পশ্চিম থানাধীন বিভিন্ন এলাকায় ভিকটিমকে উদ্ধারাভিযান পরিচালনা করেন। কিন্তু অপহরণকারী বারবার কৌশলে তার অবস্থান পরিবর্তন করতে থাকায় বেশ বেগ পেতে হয় পুলিশকে।

পরবর্তীতে বিভিন্ন সোর্স ও তথ্য প্রযুক্তির সাহায্যে আসামি মোসাঃ শাহিনা (৩০) এর অবস্থান শনাক্ত করে গাছা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদের নির্দেশনায় টঙ্গীর পাগাড় এলাকা থেকে অপহৃত শিশু-সহ অপহরণকারী ওই নারী আসামীকে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.