• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে আইন-শৃঙ্খলা সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত এসো আলোর সন্ধানে যুব সংগঠনের কার্যকরী পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। কাপাসিয়ায় জামায়াতের নির্বাচনী অফিসে বিএনপির হামলা, ভাংচুর, দোকান লুটপাটের অভিযোগ, আহত ১০ গোলাপগঞ্জে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অসহায় শীতার্ত লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ নারায়ণগঞ্জে ঢাকা বিভাগীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আত্রাইয়ে জামায়াতে যোগ দিলো শতাধিক বিএনপির নেতাকর্মী নারায়ণগঞ্জ জেলা রোভার কর্তৃক রোভার স্কাউটস লিডার ও সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের টপ-নচ ড্রাইভিং স্কুলের প্রশিক্ষণে গ্রীন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব এর এমডি ইসমাইল মোল্লা ১ম, স্ত্রী আফরোজা ২য় ত্রয়োদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ ‘গণভোট নিয়ে জনভাবনা’ গোলটেবিল অনুষ্ঠিত হয়েছে
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

চাঁদাবাজি মামলায় ভেজাইল্যা সুলতানকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত

Reporter Name / ১২৫ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টার : বহু অপকর্মের হোতা, এক ডজন মামলার আসামী জেল হাজতে থাকা ভেজাইল্যা সুলতান মাহমুদের বিরুদ্ধে ৩০ জুলাই নারায়ণগঞ্জ আদালতে ফতুল্লা থানা পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করলে আমলী আদালতের বিজ্ঞ বিচারক ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, নারায়ণগঞ্জের ফতুল্লা থানার এফআইআর নং-৩৯ ও জিআর নং-৩২৮ এর চাঁদাবাজির মামলায় ঘটনার মূল রহস্য উদঘাটন এবং ঘটনার সাথে জড়িত অজ্ঞাত নামা আসামীদের সঠিক নাম ঠিকানাসহ গ্রেফতার করার যুক্তি উপস্থাপন করেন এসআই আশরাফুল সিকদার।

এছাড়াও তিনি রিমান্ডের আবেদনে লিখিতভাবে জানান, আসামী সুলতান মাহমুদ কোন কোন এলাকায় কখন কোথায় এবং কারো নিকট হতে চাঁদাদাবি করেছিল কিনা তা উদঘাটনসহ আরো উল্লেখযোগ্য কিছু তথ্য প্রমাণের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।

এছাড়াও মামলার বাদী নারী উদ্যোক্তা মম’র পক্ষে এডভোকেট সেলিনা বেগম রিমান্ডে নেয়ার যুক্তি উপস্থাপন করলে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক আসামী সুলতান মাহমুদের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে বিভিন্ন সূত্রে জানা যায়, সুলতান মাহমুদের রয়েছে একটি প্রতারক ও চাঁদাবাজ চক্র। এই চক্রের মধ্যে বেশ কয়েকজন নারী ও পুরুষ রয়েছে। তাদের মধ্যে সোনারগাঁয়ের ময়নাল, বন্দরের প্রতারক নারী ইভা ও শান্তা আক্তার, ফতুল্লার রুহুল আমিন রাজু, অলিউল্লাহ জনিসহ জান্নাতুল মাওয়া মাহিমুন, রুজিনা মাহমুদ, আলমগীর, কামাল প্রধান, জান্নাতুল ফেরদৌস বাঁধন, মিঠু আহম্মেদসহ আরো কয়েকজন চাঁদাবাজ চক্র নারায়ণগঞ্জ শহরে চষে বেড়াচ্ছে আর মানুষকে জিম্মি করে চাঁদাবাজি করছে।

তারা কখনো সাংবাদিক আবার কখনো ম্যাজিস্ট্রেট বা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের ধোঁকা দিয়ে চাঁদাবাজি করে হয়রানী করছে।

সোনারগাঁয়ের বৈদ্যের বাজার হাড়িয়া গ্রামের মৃত চাঁন মিয়া সরকারের কুলাঙ্গার পুত্র সুলতান মাহমুদ নারায়ণগঞ্জ শহরের জামতলায় বাসা ভাড়া করে থাকছে এবং শহরের মধ্যে কয়েকটি অফিশিয়াল ঠিকানা ব্যবহার করে নিজেকে বিভিন্ন পত্র পত্রিকার বড় সাংবাদিক ও সম্পাদকসহ সংগঠনের পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে ফাঁদে ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে মান সম্মান ক্ষুন্ন করে আসছিল।

তার বিরুদ্ধে চাঁদাবাজি, প্রতারণা, মারামারি, নাশকতাসহ প্রায় ১৩টি ফৌজদারী মামলা রয়েছে বলে জানা গেছে। এছাড়াও নারী কেলেঙ্কারিত রয়েছেই। সুলতানের একটি অর্ধ উলঙ্গ ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি গণধোলাইয়েরও শিকার হন এই ভেজাইল্যা সুলতান মাহমুদ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.