• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে আইন-শৃঙ্খলা সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত এসো আলোর সন্ধানে যুব সংগঠনের কার্যকরী পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। কাপাসিয়ায় জামায়াতের নির্বাচনী অফিসে বিএনপির হামলা, ভাংচুর, দোকান লুটপাটের অভিযোগ, আহত ১০ গোলাপগঞ্জে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অসহায় শীতার্ত লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ নারায়ণগঞ্জে ঢাকা বিভাগীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আত্রাইয়ে জামায়াতে যোগ দিলো শতাধিক বিএনপির নেতাকর্মী নারায়ণগঞ্জ জেলা রোভার কর্তৃক রোভার স্কাউটস লিডার ও সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের টপ-নচ ড্রাইভিং স্কুলের প্রশিক্ষণে গ্রীন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব এর এমডি ইসমাইল মোল্লা ১ম, স্ত্রী আফরোজা ২য় ত্রয়োদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ ‘গণভোট নিয়ে জনভাবনা’ গোলটেবিল অনুষ্ঠিত হয়েছে
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

তদন্তের পর ফাইলবন্দি শাস্তি : পুঠিয়া পৌরসভায় বিচারহীনতার সংস্কৃতি

Reporter Name / ১১৫ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

নিহাল খান, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী জেলার পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আল মামুন খান, সহকারী প্রকৌশলী ও (ভারপ্রাপ্ত) পৌর নির্বাহী কর্মকর্তা আবু সাইদ শহিদুল আলম এবং হিসাব রক্ষক মাসুদ রানার বিরুদ্ধে আনা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সরকারি তদন্তে প্রমাণিত হলেও দীর্ঘ সময় পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান প্রশাসনিক বা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে স্থানীয় সরকার বিভাগ ও প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে তীব্র প্রশ্ন ও সন্দেহ দানা বাঁধছে।

পৌরসভা ও স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, পুঠিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শফিকুল ইসলাম কর্তৃক দাখিল করা লিখিত অভিযোগের ভিত্তিতেই বিষয়টি প্রথম জেলা প্রশাসনের নজরে আসে।

অভিযোগে পৌরসভার উন্নয়ন প্রকল্প (এডিপি) ও নিজস্ব রাজস্ব তহবিল থেকে অর্থ আত্মসাৎ, ভুয়া পিআইসি গঠন, কাজ না করেই বিল উত্তোলন এবং ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ গত ২০২৪ সালের (১৮ জুলাই) জারি করা এক স্মারকে পুঠিয়া পৌরসভার মেয়র মো. আল মামুন খান এবং ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা আবু সাইদ মো. শহিদুল আলমের বিরুদ্ধে আনা ১৪টি গুরুতর অভিযোগ সরেজমিন তদন্তের নির্দেশ দেয়। অভিযোগে পৌরসভার উন্নয়ন (এডিপি) তহবিল ও নিজস্ব রাজস্ব তহবিলের অর্থ পিআইসি গঠন, ভুয়া বিল-ভাউচার এবং কাগুজে কাজ দেখিয়ে আত্মসাৎ করার কথা উল্লেখ করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২০২৫ সালের (২৮) জানুয়ারি জেলা প্রশাসকের কার্যালয় স্থানীয় সরকার বিভাগে একটি পত্র প্রেরণ করা হয়।

ওই পত্রের আলোকে স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় পরিচালিত সরকারি তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। তদন্ত প্রতিবেদনে সাবেক মেয়র মো. আল মামুন খান, সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা আবু সাইদ মো. শহিদুল আলম এবং হিসাব রক্ষক মো. মাসুদ রানার বিরুদ্ধে পৌরসভার এডিপি ও নিজস্ব রাজস্ব তহবিল থেকে পিআইসি’র নামে অর্থ আত্মসাৎ, কাজ না করেই বিল উত্তোলন, ভুয়া বিল-ভাউচার তৈরি ও হিসাব জালিয়াতিসহ মোট ১৪টি অভিযোগের সত্যতা পাওয়া যায়।

তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে স্থানীয় সরকার বিভাগ বিধি মোতাবেক গত ২০২৫ সালের (২৭ এপ্রিল) জারি করা এক সরকারি স্মারকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্পষ্ট নির্দেশনা প্রদান করে।

তবে বিস্ময়কর হলেও সত্য, সরকারি তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার প্রায় এক বছর পার হলেও এখন পর্যন্ত অভিযুক্তদের কাউকে বরখাস্ত করা হয়নি, কোনো বিভাগীয় কার্যক্রম শুরু হয়নি এবং কোনো ফৌজদারি মামলাও দায়ের করা হয়নি।

পৌরসভা ও স্থানীয় একাধিক সূত্রের দাবি, অভিযুক্তদের একটি শক্তিশালী রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাববলয় রয়েছে। সেই ক্ষমতার নেটওয়ার্কের কারণেই তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।

অভিযোগ রয়েছে, প্রশাসনের একটি অংশ ইচ্ছাকৃতভাবে বিষয়টি ঝুলিয়ে রেখে সময়ক্ষেপণ করছে, যাতে ধীরে ধীরে ঘটনাটি জনদৃষ্টির আড়ালে চলে যায় এবং পুরো বিষয়টি ধামাচাপা দেয়া যায়।

সরকারি তদন্তের ফল প্রকাশের পরও কোনো দৃশ্যমান ব্যবস্থা না নেয়ায় পুঠিয়া পৌরসভার সাধারণ মানুষ, জনপ্রতিনিধি ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।

অনেকেই আশঙ্কা করছেন, এভাবে দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে পৌরসভার উন্নয়ন প্রকল্প ও রাজস্ব তহবিল আরও বেশি দুর্নীতি ও লুটপাটের ঝুঁকিতে পড়বে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় সচেতন নাগরিক বলেন, সরকারি তদন্তে দুর্নীতি প্রমাণিত হওয়ার পরও যদি কোনো শাস্তি না হয়, তাহলে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার পথ কোথায়?

এদিকে সরকারি নির্দেশনা জারি থাকা সত্ত্বেও কেন এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি-এই প্রশ্ন এখন স্থানীয় প্রশাসন থেকে শুরু করে স্থানীয় সরকার বিভাগ পর্যন্ত সর্বত্র ঘুরপাক খাচ্ছে। সংশ্লিষ্ট মহলের নীরবতায় জনমনে তৈরি হয়েছে গভীর সন্দেহ, আদৌ এই দুর্নীতির ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হবে কি না।

স্থানীয়দের জোর দাবি, অবিলম্বে তদন্ত প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন করে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা হোক এবং পুরো বিষয়টি উচ্চপর্যায়ের নজরদারিতে আনা হোক।

অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা আবু সাইদ মো. শহিদুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

যোগাযোগ করা হলে হিসাব রক্ষক মাসুদ রানার মুঠোফোন একাধিকবার যোগাযোগ করা তিনি সরকারি তদন্তকে মিথ্যা দাবি করে বলেন তিনি এ ঘটনার সাথে জড়িত ছিলেন না।

সাবেক মেয়র আল মামুন খানের মুঠোফোন একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.