• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে পর্যটন সেবায় সাদাপাথর পরিবহনে যুক্ত হলো ৩টি অত্যাধুনিক বাস জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ১১নং শরিফগঞ্জ ইউনিয়নে সভা অনুষ্ঠিত জোরালো জনসমর্থন পেতে আগাম নির্বাচন ডাকতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী ইনসাফ প্রতিষ্ঠায় ‘হ্যাঁ’ ভোট অপরিহার্য: আলী রীয়াজ লালমনিরহাটে ধানক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার জামায়াতে ইসলামী’র প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে : পররাষ্ট্র উপদেষ্টা আরইউজের আয়োজনে শুরু হলো মিডিয়া কাপ-২০২৬ অর্থনীতি-কূটনীতিসহ বিভিন্ন সেক্টরে বিদেশী আগ্রাসন বন্ধের দাবিতে ব্ল্যাক র‌্যালী ও বিক্ষোভ সমাবেশ রাঙামাটিতে গাছ বোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত-২, আহত-১
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আত্রাইয়ে বিএনপির আনন্দ মিছিল

Reporter Name / ৮৫ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

এমরান, নওগাঁ সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে বিশাল আনন্দ মিছিল হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় আত্রাই উপজেলা বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। ​মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

এতে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা অংশ নেন। ​

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট বলেন, তারেক রহমান বাংলাদেশের কোটি কোটি মানুষের আস্থার প্রতীক। তিনি বিদেশের মাটিতে থেকেও যেভাবে দলকে সুসংগঠিত করেছেন এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, তা অনন্য। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে দেশের রাজনীতিতে এক নতুন উদ্দীপনার সৃষ্টি হবে। আমরা তাঁকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। ​

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন জানান, তারেক রহমান আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে শান্তি ও সমৃদ্ধির ধারা আরও বেগবান হবে। আমরা বিশ্বাস করি, তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ একটি সুন্দর ও সমৃদ্ধ আগামীর পথে এগিয়ে যাবে। আত্রাই উপজেলা বিএনপি তাঁর হাতকে শক্তিশালী করতে সর্বদা ঐক্যবদ্ধ।

উক্ত আনন্দ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. আকরাম হোসেন সরদার ও ফারুক বকত, আত্রাই উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার ও নিয়ামত আলী বাবু, মো. কামরুল হাসান সাগর ও মো. আবু বক্কর সিদ্দিক, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন তরফদার, ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক মো. লুৎফর রহমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. আজাদ আলী প্রাং, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, যুগ্ম-আহবায়ক আশরাফুল ইসলাম লিটন, কৃষক দলের সাধারণ সম্পাদক কে এম আইয়ুব আলীসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় বিপুলসংখ্যক  নেতাকর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.