• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলের পিআইও মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ বদলি; জনপ্রতিনিধিদের আনন্দ উল্লাস আজ রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রচেষ্টায় কাতারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর : শিক্ষামন্ত্রী ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বাংলা শুভ নববর্ষ উদযাপিত সিলেটে পৃথক বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী : বাংলা নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার : ‘মাস্টারমাইন্ড’ সেই দুর্নীতিবাজ কর্মকর্তা আবদুল মোতালেব হাওলাদার চেয়েছিলেন বেগম জিয়ার সুচিকিৎসা, আজ তিনিই দিলেন বিএনপিকে অস্তিত্ব রক্ষার পরামর্শ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাঙামাটিতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৪০ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

আলমগীর মানিক, রাঙামাটি : ‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা এবং মোটরসাইকেল আরোহীদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন, রাঙামাটি পৌর প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা এবং রাঙামাটি বিআরটিএ সহকারী পরিচালক মো. সালাহ উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে সকাল ৯টা ৩০ মিনিটে শহরের হ্যাপীর মোড় এলাকা থেকে জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

আলোচনা সভা শেষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং জেলা সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে শতাধিক মোটরসাইকেল আরোহীর মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category