• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে আইন-শৃঙ্খলা সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত এসো আলোর সন্ধানে যুব সংগঠনের কার্যকরী পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। কাপাসিয়ায় জামায়াতের নির্বাচনী অফিসে বিএনপির হামলা, ভাংচুর, দোকান লুটপাটের অভিযোগ, আহত ১০ গোলাপগঞ্জে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অসহায় শীতার্ত লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ নারায়ণগঞ্জে ঢাকা বিভাগীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আত্রাইয়ে জামায়াতে যোগ দিলো শতাধিক বিএনপির নেতাকর্মী নারায়ণগঞ্জ জেলা রোভার কর্তৃক রোভার স্কাউটস লিডার ও সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের টপ-নচ ড্রাইভিং স্কুলের প্রশিক্ষণে গ্রীন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব এর এমডি ইসমাইল মোল্লা ১ম, স্ত্রী আফরোজা ২য় ত্রয়োদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ ‘গণভোট নিয়ে জনভাবনা’ গোলটেবিল অনুষ্ঠিত হয়েছে
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

পলাতক আসামী অস্ত্রধারী সন্ত্রাসী সানমুন গ্রেফতার না হওয়ায় শংকিত গোদনাইলবাসী

Reporter Name / ১৫৫ Time View
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টার : অস্ত্রের ঝনঝনানি আর রাহাজানির অন্যতম অপরাধী এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে হত্যা মামলার আসামীসহ বর্তমান সময়ে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামী অস্ত্র বিক্রেতা সানমুন এখনো বহাল তবিয়তে রয়েছে।

পুলিশের নিস্ক্রিয়তায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অস্ত্র ও মাদক বিক্রি করে রামরাজত্ব চালাচ্ছে নারায়ণগঞ্জ শহরের শীর্ষ সন্ত্রাসী পলাতক আজমির ওসমানের হোন্ডা বাহিনীর অন্যতম সদস্য সানমুন।

এলাকাবাসী জানায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড গোদনাইল পুরাতন আইলপাড়া এলাকার আব্দুর রহমান সেন্টুর ছেলে সানমুন (৩৫) আওয়ামী সরকার আমলে একটি মাদক সিন্ডিকেট ও অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী তৈরি করে এলাকায় রামরাজত্ব চালিয়েছে। বিশেষ করে সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও বন্দর জাতীয় পার্টির নেতা আফজাল হোসেনের নিকটাত্মীয় হওয়ায় খুব সহজেই আজমির ওসমানের হোন্ডা বাহিনীর অন্যতম সদস্য হয়ে ওঠে। যার কারণে চুরি, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি ও মাদক ব্যবসা চালিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করে।

সানমুন ও তার বাবা সেন্টুর কোনো আয়ের উৎস না থাকলেও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড এবং অস্ত্র বিক্রি করে পাঁচতলা বিল্ডিং নির্মাণ করেছে। সানমুনের বোন জামাই স্বদেশ ও আরেক নিকটাত্মীয় রাব্বি সংঘবদ্ধ হয়ে এমন কোন অপকর্ম নেই যা করছেনা।

সানমুনের চাচাতো ভাই রাজু সম্প্রতি ডাকাতির প্রস্তুতিকালে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে জেলে রয়েছে এবং এই বাহিনীর আরেক সদস্য মাদক বিক্রেতা কৌশিককেও ২৬ জুলাই থানা পুলিশ আটক করেছে বলে জানা গেছে।

সন্ত্রাসী সানমুন স্থানীয় বিএনপির কতিপয় নামধারী পাতি নেতাদের আর্থিক আতাতের মাধ্যমে ম্যানেজ করে আশ্রয় প্রশ্রয়েও রয়েছে বলে সূত্রে প্রকাশ।

ফতুল্লা মডেল থানায় সন্ত্রাসী সানমুন ও তার পিতা নারী লিপ্সু সেন্টুর নামে বৈষম্যবিরোধী হত্যা মামলা রয়েছে এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সানমুনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা চলমান রয়েছে।

এছাড়াও সেন্টুর বিরুদ্ধে হত্যা চেষ্টা ও বিষ্ফোরক দ্রব্য আইনে সিদ্ধিরগঞ্জ থানায় আরেকটি মামলা রয়েছে। তারপরও কিভাবে কিশোর গ্যাং এর লিডার সানমুন বাহিনী এখনো বহাল তবিয়তে থাকে, এই প্রশ্ন গোদনাইলবাসীর।

তবে কি পুলিশের সাথে আর্থিক আতাত করে সানমুন বাহিনী এখনো অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে আর যুব সমাজের মাঝে মাদক তুলে দিচ্ছে?

এলাকাবাসী শংকিত ও আতংকিত হয়ে দ্রুত সানমুন ও তার বাহিনীকে গ্রেফতারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.