• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে পর্যটন সেবায় সাদাপাথর পরিবহনে যুক্ত হলো ৩টি অত্যাধুনিক বাস জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ১১নং শরিফগঞ্জ ইউনিয়নে সভা অনুষ্ঠিত জোরালো জনসমর্থন পেতে আগাম নির্বাচন ডাকতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী ইনসাফ প্রতিষ্ঠায় ‘হ্যাঁ’ ভোট অপরিহার্য: আলী রীয়াজ লালমনিরহাটে ধানক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার জামায়াতে ইসলামী’র প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে : পররাষ্ট্র উপদেষ্টা আরইউজের আয়োজনে শুরু হলো মিডিয়া কাপ-২০২৬ অর্থনীতি-কূটনীতিসহ বিভিন্ন সেক্টরে বিদেশী আগ্রাসন বন্ধের দাবিতে ব্ল্যাক র‌্যালী ও বিক্ষোভ সমাবেশ রাঙামাটিতে গাছ বোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত-২, আহত-১
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

প্রায় ১৫ বছর পর ঢাকা ও ইসলামাবাদের এফওসি’র আয়োজন

Reporter Name / ১৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার : প্রায় ১৫ বছর পর ঢাকা ও ইসলামাবাদের পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা ফরেন অফিস কনসাল্টেশন (এফওসি) অনুষ্ঠিত হয়।

আজ সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পদ্মা’য় আয়োজিত এফওসিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ তাদের নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন।

বৈঠককালে, উভয়পক্ষ দু’দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বিষয়সমূহের সামগ্রিক দিক বিশেষ করে বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করবেন।

এদিকে আজ বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে ।

উল্লেখ্য, ২০১০ সালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সর্বশেষ এফওসি অনুষ্ঠিত হয়েছিল ।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও এই মাসের শেষের দিকে ঢাকা সফর করবেন বলে আশা করা হচ্ছে। ২০১২ সালের পর এটি হবে পাকিস্তানি কোনও পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.