মো: নবী হোসেন, নারায়ণগঞ্জ : আজ ৩০ ডিসেম্বর ২০২৫ রোজ: মঙ্গলবার হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ২০২৫ শিক্ষা বর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধা পুরস্কার বিতরণ করা হয়।
হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এস এম সায়েম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আক্তার হোসেন মোল্লা,সভাপতি পরিচালনা পরিষদ,হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মজিবুর রহমান- বিশিষ্ট সমাজসেবক। আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মো: তরিকুল ইসলাম, মাকসুদা আক্তার, শামীম আহমেদ, সোহেল রানা, মো: সাইফুল ইসলাম, মো: সোহেল রানা, মো: কবির হোসেন,মো: কামাল, হোসেন, সামছুন নাহার জান্না, খাইরুন নাহার আন্না মো: নবী হোসেন, রবিউল ইসলাম, বোরহান উদ্দিন, নাজমুল হাওলাদার, নাজমুল আহমেদ ও হুমায়রা হাফসা প্রমুখ।