• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে পর্যটন সেবায় সাদাপাথর পরিবহনে যুক্ত হলো ৩টি অত্যাধুনিক বাস জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ১১নং শরিফগঞ্জ ইউনিয়নে সভা অনুষ্ঠিত জোরালো জনসমর্থন পেতে আগাম নির্বাচন ডাকতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী ইনসাফ প্রতিষ্ঠায় ‘হ্যাঁ’ ভোট অপরিহার্য: আলী রীয়াজ লালমনিরহাটে ধানক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার জামায়াতে ইসলামী’র প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে : পররাষ্ট্র উপদেষ্টা আরইউজের আয়োজনে শুরু হলো মিডিয়া কাপ-২০২৬ অর্থনীতি-কূটনীতিসহ বিভিন্ন সেক্টরে বিদেশী আগ্রাসন বন্ধের দাবিতে ব্ল্যাক র‌্যালী ও বিক্ষোভ সমাবেশ রাঙামাটিতে গাছ বোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত-২, আহত-১
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

ভোলায় জমিজমা বিরোধকে কেন্দ্র বাবুল গংদের হামলায় গুরুতর আহত-১

Reporter Name / ৫৭ Time View
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

আশিকুর রহমান শান্ত, ভোলা প্রতিনিধি : ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের শিবপুর গ্রামে সালিশি মীমাংসার মধ্যে বাবুল গংদের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে স্থানীয় জামাল উদ্দিন এর ছেলে মো. এমদাদুল্লাহ (২২)।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে পূর্বের জমি জমার বিরোধ মীমাংসার জন্য স্থানীয়ভাবে একটি সালিশিতে বসা হয়। কিন্তু কোন ধরণের মীমাংসা ছাড়াই সালিশি শেষ করা হয়। সালিশদাররা যে যার যার মত চলে যাওয়ার পর অভিযুক্ত বাবুল গংরা ভুক্তভোগী এমদাদুল্লার সাথে কথা কাটাকাটিতে জড়ান। কথা কাটাকাটির এক পর্যায়ে মো. বাবুল (৪৫) এর নেতৃত্বে মো. আশিক (২৫), মো. হোজাইফা (১৯), মো. ইদ্রিস (৩০), মো. হামিম (১৭) ও মো. আল আমিন (৩৫) এলোপাথাড়ি পিটিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।

অতিরিক্ত রক্তক্ষরণের ফলে এক পর্যায়ে আহত ইমদাদুল্লাহ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়দের ডাক চিৎকারে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। তিনি বর্তমানে এখনো ভোলার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে উভয় গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধ মীমাংসার জন্য আবু মালের বাড়ির দরজায় একটি সালিশি বৈঠক ডাকা হয়। সালিশি বৈঠকে কোন ধরণের সমাধান না হওয়ায় সালিশদাররা আইনের আশ্রয় নেয়ার কথা বলে সালিশি শেষ করে।

এরই মধ্যে বাবুলের নেতৃত্বে ছয় সাতজন এসে ইমদাদুলার সাথে বাকবিতণ্ডায় জড়ায়। বাক বিতন্ডার একপর্যায়ে সকলে সম্মিলিতভাবে ইমদাদুল্লার উপর হামলা করে।

তাকে প্রচন্ড মারধর করার একপর্যায়ে তার মাথা ফেটে যায়। অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে ইমদাদুল্লাহ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

এ বিষয়ে অভিযুক্ত বাবুল এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ঘটনাটি স্বীকার করে নিজের দায় এড়িয়ে বলেন, শালিশি শেষে সবাই যার যার মত চলে যাওয়ার পর পোলাপান এই কাজ করেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.