• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে পর্যটন সেবায় সাদাপাথর পরিবহনে যুক্ত হলো ৩টি অত্যাধুনিক বাস জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ১১নং শরিফগঞ্জ ইউনিয়নে সভা অনুষ্ঠিত জোরালো জনসমর্থন পেতে আগাম নির্বাচন ডাকতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী ইনসাফ প্রতিষ্ঠায় ‘হ্যাঁ’ ভোট অপরিহার্য: আলী রীয়াজ লালমনিরহাটে ধানক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার জামায়াতে ইসলামী’র প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে : পররাষ্ট্র উপদেষ্টা আরইউজের আয়োজনে শুরু হলো মিডিয়া কাপ-২০২৬ অর্থনীতি-কূটনীতিসহ বিভিন্ন সেক্টরে বিদেশী আগ্রাসন বন্ধের দাবিতে ব্ল্যাক র‌্যালী ও বিক্ষোভ সমাবেশ রাঙামাটিতে গাছ বোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত-২, আহত-১
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়াকে শ্রেষ্ঠ যুব সংগঠকের পুরস্কার তুলে দিলেন জেলা প্রশাসক

Reporter Name / ১১৪ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টার : প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষ্যে গতকাল ১২ আগষ্ট নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়াকে শ্রেষ্ঠ যুব সংগঠকের পুরস্কার তুলে দেন জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

যুব দিবসের আলোচনা সভা ও সফল আত্মকর্মী এবং শ্রেষ্ঠ যুব সংগঠকদের পুরস্কার বিতরণ করার সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার তাসলিমা শিরিন, জেলা মৎস কর্মকর্তা ড. ফজলুল কাদের ও নারায়ণগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর প্রজিত কুমার ধর।

যুবদের অংশগ্রহণে প্রাণবন্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ণ অধিদপ্তরের উপ পরিচালক হাসিনা মমতাজ।

অনুষ্ঠানে ৩ জন শ্রেষ্ঠ যুব সংগঠক ও ৩ জন সফল আত্মকর্মীকে স্ব-স্ব ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত করা হয়। পুরস্কার গ্রহণ করে মানবিক যোদ্ধা এম এ মান্নান ভূঁইয়া তাঁর অনুভুতি প্রকাশে বলেন, নারায়ণগঞ্জ জেলাকে আলোকিত ও আলোকজ্জ্বলসহ আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে দীর্ঘ ২৫ বছর যাবৎ স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনের সদস্য ও কর্মীদের মানবিক গুনাবলী দিয়ে আমরা বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম এবং সেবা দিয়ে যাচ্ছি। কিন্তু কিছু কুচক্রীমহলের অপপ্রচার ও বিভিন্ন কারণে সামাজিক কাজে বাধাগ্রস্থও হচ্ছি, তারপরও আমরা থেমে নেই। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে সাহসিকতার সহিত সামাজিক সচেতনতামূলক আন্দোলন ও মানুষকে সেবা দিয়ে যাচ্ছি। আমাদের সংগঠনকে জেলা প্রশাসন পুরষ্কৃত করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য যে, সমাজ বিনির্মাণে মান্নান ভূঁইয়ার ভূমিকা অপরিসিম। যার ফলে যুব উন্নয়ণ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, গণযোগাযোগ ও তথ্য অধিদপ্তর, গণগ্রস্থাগার অধিদপ্তর ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন থেকে ইতিমধ্যে সফল আত্মকর্মী ও শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার অর্জন করেছেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.