সংগ্রহ: মো: নবী হোসেন
ঈদ
মোহাম্মদ গোলাম মাসুদ
ঈদের আনন্দে আনন্দিত মোরা
ঈদকে ভালোবাসি।
ঈদের দিনে তাইতো সবাই
থাকি অনেক খুশি।।
বছর শেষে আসলো মোদের
ঈদের অনেক আনন্দ।।
সবাই মিলে একই সাথে
খুশিতে সবাই মত্ত।।
ঈদের দিনে সবাই মিলে
কোলাকুলি করি।
সুখ-দুঃখ সবাই মিলে
ভাগাভাগি করি।।
ধনী-গরিব একসাথে
নামাজ পড়ি এক কাতারে।
ভেদাভেদ ভুলে গিয়ে
খুশির জোয়ার ঘরে ঘরে।।
আসুন সবাই মিলে ঈদের মত
দিনগুলো কাটাই।
একে অপরের পাশে থাকি
আজ শপথ নিই সবাই।।