• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে আইন-শৃঙ্খলা সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত এসো আলোর সন্ধানে যুব সংগঠনের কার্যকরী পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। কাপাসিয়ায় জামায়াতের নির্বাচনী অফিসে বিএনপির হামলা, ভাংচুর, দোকান লুটপাটের অভিযোগ, আহত ১০ গোলাপগঞ্জে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অসহায় শীতার্ত লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ নারায়ণগঞ্জে ঢাকা বিভাগীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আত্রাইয়ে জামায়াতে যোগ দিলো শতাধিক বিএনপির নেতাকর্মী নারায়ণগঞ্জ জেলা রোভার কর্তৃক রোভার স্কাউটস লিডার ও সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের টপ-নচ ড্রাইভিং স্কুলের প্রশিক্ষণে গ্রীন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব এর এমডি ইসমাইল মোল্লা ১ম, স্ত্রী আফরোজা ২য় ত্রয়োদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ ‘গণভোট নিয়ে জনভাবনা’ গোলটেবিল অনুষ্ঠিত হয়েছে
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

Reporter Name / ১৮২ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

কামাল খান, উত্তরা, ঢাকা : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে আজ ২২ বুধবার সকাল ১০.৩০ মিনিটে এক বর্ণাঢ্য র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় কমলগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে।

নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখা ও কমলগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ সূত্রধর, সঞ্চালনা করেন কমলগঞ্জ পিআইও প্লাবন পাল।

উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে সর্বপ্রথম স্বাগত বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মো. আব্দুস সালাম।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ সূত্রধর, সম্মানিত অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদ, কমলগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার বেগম, নিসচা সহ-সভাপতি বকুল আহমদ, নিসচা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল হাসান বক্ত, নিসচা পৃষ্ঠপোষক দুরুদ মোহাম্মদ, নিসচা পৃষ্ঠপোষক শিক্ষক একে আব্দুস সালাম, নিসচা কমলগঞ্জ শাখার পৃষ্ঠপোষক মাও খালেদ আহমেদ শাওক্বী।

বিএনপি সাবেক উপজেলা সভাপতি গোলাম কিবরিয়া শফি, বিএনপি উপজেলা যুগ্ম আহবায়ক আবুল হোসেন, পৌর বিএনপি আহবায়ক সোয়েব আহমদ, বিএনপি যুগ্ম আহবায়ক সরওয়ার শোকরানা নান্না, নিসচা পৃষ্ঠপোষক সাবেক কমিশনার সৈয়দ জামাল হোসেন, নিসচা পৃষ্ঠপোষক আবু বক্কর, বাংলাদেশ জামাতে ইসলামী কমলগঞ্জ সূরা সদস্য পৌর সভাপতি এবাদুর রহমান, মৌলভীবাজার জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. হোসাইন আহমদ, উপজেলা সাংগঠনিক সম্পাদক সাহিদ আহনদ, কমলগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের উপজেলা সভাপতি লাল আহমদ, আদমপুর সভাপতি মো. রিয়াজ মিয়া, চা শ্রমিক নেত্রী গীতা রানী কানু, কমলগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদের সমন্বয়কবৃন্দ, নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সদস্যবৃন্দ ও প্রেস মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ যে এবারের নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.