• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে আইন-শৃঙ্খলা সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত এসো আলোর সন্ধানে যুব সংগঠনের কার্যকরী পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। কাপাসিয়ায় জামায়াতের নির্বাচনী অফিসে বিএনপির হামলা, ভাংচুর, দোকান লুটপাটের অভিযোগ, আহত ১০ গোলাপগঞ্জে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অসহায় শীতার্ত লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ নারায়ণগঞ্জে ঢাকা বিভাগীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আত্রাইয়ে জামায়াতে যোগ দিলো শতাধিক বিএনপির নেতাকর্মী নারায়ণগঞ্জ জেলা রোভার কর্তৃক রোভার স্কাউটস লিডার ও সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের টপ-নচ ড্রাইভিং স্কুলের প্রশিক্ষণে গ্রীন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব এর এমডি ইসমাইল মোল্লা ১ম, স্ত্রী আফরোজা ২য় ত্রয়োদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ ‘গণভোট নিয়ে জনভাবনা’ গোলটেবিল অনুষ্ঠিত হয়েছে
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

রাঙামাটিতে গাছ বোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত-২, আহত-১

Reporter Name / ১০৪ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

আলমগীর মানিক, রাঙামাটি : রাতের অন্ধকারে কাঠ বোঝাই পিকআফ ভ্যান দূর্ঘটনায় অন্তত দুুই ব্যক্তি মারা গেছে। রাঙামাটি শহরের কোতোয়ালি থানাধীন আসামবস্তি টু কাপ্তাই সড়কের কামিয়াছড়ি মগবান এলাকায় গাছ বোঝাই একটি মিনি পিকআপ খাদে পড়ে দুই শ্রমিক নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। নিহতরা হলেন; সাদেক চাকমা ও মিলন চাকমা।

রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন মুঠোফোনে প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে গাছ বহনকারী মিনি পিকআপটি ঢালু রাস্তায় উপরে উঠতে ব্যর্থ হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিকে গড়িয়ে খাদে পড়ে যায়। এতে গাড়িটি উল্টে গিয়ে গাড়িতে থাকা তিনজন শ্রমিক গাড়ির নিচে চাপা পড়েন।

ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। মধ্যরাতে হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। অপর আহত শ্রমিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন; মগবান ইউনিয়নের ৪নং ওয়াের্ডের কামিলাছড়ির বাসিন্দা (১) সাদেক চাকমা (৩৮), ও (২) মিলন চাকমা (৫০)। এই ঘটনায় বিনয় চাকমা (৩৫) নামের একজন আহত হয়েছে। হতাহতরা একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা: শওকত আকবর খান জানিয়েছেন, রাতের বেলায় দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে; ময়নাতদন্তের জন্য মর্গে মরদেহগুলো রাখা আছে।

এদিকে দুর্ঘটনার পরপরই মিনি পিকআপটির চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.