• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলের পিআইও মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ বদলি; জনপ্রতিনিধিদের আনন্দ উল্লাস আজ রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রচেষ্টায় কাতারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর : শিক্ষামন্ত্রী ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বাংলা শুভ নববর্ষ উদযাপিত সিলেটে পৃথক বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী : বাংলা নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার : ‘মাস্টারমাইন্ড’ সেই দুর্নীতিবাজ কর্মকর্তা আবদুল মোতালেব হাওলাদার চেয়েছিলেন বেগম জিয়ার সুচিকিৎসা, আজ তিনিই দিলেন বিএনপিকে অস্তিত্ব রক্ষার পরামর্শ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

রাঙামাটিতে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, পৌর মেয়রসহ অজ্ঞাত অর্ধশতের বিরুদ্ধে মামলা; গ্রেফতার-১

Reporter Name / ২৬৪ Time View
Update : সোমবার, ১০ মার্চ, ২০২৫

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বহুল বিতর্কিত সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমাকে প্রধান আসামী করে রাঙামাটির বাঘাইছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে। বাঘাইছড়ি পৌরসভাধীন ৩নং ওয়ার্ডের বাসিন্দা মো. হাবিবুর রহমান (৩১) বাদী হয়ে রোববার এই মামলা দায়ের করেন। মামলা নাম্বার-১; তারিখ: ০৯/০৩/২০২৫। এই মামলায় সাক্ষী করা হয়েছে অন্তত ১০ জনকে।

দন্ডবিধি ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৪৩৫/১০৯/১১৪/৩৪/৫০৬(২) ধারায় দায়েরকৃত মামলায় বাঘাইছড়ি পৌরসভার বহিস্কৃত মেয়র জমির উদ্দিন, আমতলী ইউপির বহুল বিতর্কিত সাবেক চেয়ারম্যান রাসেল চৌধুরীসহ ২২ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৪০/৫০ জনকে আসামী করা হয়েছে। অন্য আসামীরা হলো উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন আল মামুন (৬২), আ;লীগ নেতা আলী হোসেন (৬০), মো. কামাল হোসেন (৪৮), মো. ইকবাল হোসেন (৩৬), মো. হারুন (৫০), মো. আব্দুল গফুর সুবেল (৩২), মো. মামুনুর রশিদ (৩৪),  মো. শামীম (২৮), মো. ইয়াছিন রানা (৩৬), মো. তরিকুল ইসলাম সোহেল (৩৭), মো. ইমরান হোসেন (২৫), মো. ইউনুছ আলী (২৬), মো. আনোয়ার হোসেন বাপ্পী (৩৩), মো. আজগর আলী (৩৫), মো. আব্দুল জলিল ফাহিম (৩২), মো. ইমরুজ তামিম জিসান (২৮), মো. সাইফুল ইসলাম খান (২৬), মো. নাছির উদ্দিন (৪৫), মো. শহিদুল ইসলাম মিঠু (৪০),সহ আরো অজ্ঞাতনামা ৪০/৫০ জন।

বাঘাইছড়ি থানা পুলিশ মামলার বিষয়টি নিশ্চিত করে এই মামলায় ১৩নং আসামী মো. তরিকুল ইসলাম সোহেল (৩৭) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ২৬/০৮/২০২২ খ্রি. তারিখ স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বাঘাইছড়ি উপজেলা সদর মাঠে বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে সমাবেশের আয়োজন করা হয়। আমিসহ দলীয় ২০০/২৫০ জন নেতাকর্মীরা জেলা বিএনপির নেতৃবৃন্দের আগমন উপলক্ষ্যে উপজেলা সদর মাঠে জমায়েত হই।

২৬/০৮/২০২২ খ্রি. তারিখ সকাল অনুমান ১০.৩০ ঘটিকায় ১নং বিবাদীর হুকুমে উপরোক্ত বিবাদীগন একই উদ্দেশ্যে বে-আইনী জনতায় দলবদ্ধ হইয়া উপজেলা সদর মাঠে আসিয়া ২নং, ৩নং, ১৪নং ও ১৭নং বিবাদীগন তাহাদের হাতে থাকা ধারালো দা দিয়া আমাকেসহ ৫নং ও ১০নং সাক্ষীকে হত্যার উদ্দেশ্যে আঘাত করিয়া মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে।

৪নং ও ৫নং বিবাদীর নেতৃত্বে ৬নং, ৭নং, ৮নং, ৯নং ও ২২নং বিবাদীগন তাহাদের হাতে থাকা চাপাতি দিয়া ২নং, ৩নং ও ৪নং সাক্ষীদেরকে হত্যার উদ্দেশ্যে এলোপাতারীভাবে কুপিয়ে রক্তাক্ত কাটা জখম করে। ১০নং, ১৬নং, ১৯নং ও ২০নং বিবাদীগন তাহাদের হাতে থাকা ধারালো কিরিচ দিয়া ০৮নং ও ০৯নং সাক্ষীসহ দলীয় নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে বেপরোয়াভাবে কুপিয়ে কাটা রক্তাক্ত জখম করে।

১১নং, ১২নং, ১৩নং, ১৫নং, ১৮নং ও ২১নং বিবাদীগনসহ অজ্ঞাতনামা বিবাদীগন তাহাদের হাতে থাকা লোহার রড ও লাঠি দ্বারা ১নং, ৬নং ও ৭নং সাক্ষীসহ দলীয় নেতাকর্মীদেরকে এলোপাতারী মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে হাড়ভাঙ্গা জখমসহ নীলাফুলা জখম করে এবং নেতাকর্মীদের ব্যবহৃত ১৫টি মোটরসাইকেল ভাংচুর করে এবং ২টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করিয়া অনুমান ৪,৫০,০০০/- (চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকার ক্ষতিসাধন করে।

বিবাদীগণের ধাওয়ায় আমরা দ্রুত স্থান ত্যাগকালে সকল বিবাদীগন আমাদেরকে হুমকী দিয়া বলে, ভবিষ্যতে কোন ধরণের সমাবেশ করার চেষ্টা করিলে আমাদেরকে মারপিটসহ খুন-জখম করিবে।

পরবর্তীতে দলীয় নেতাকর্মীগণ আমাকেসহ জখমীদেরকে চিকিৎসার জন্য বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। বিবাদীগন তৎকালীন স্বৈরাচার সরকারের দোসর হওয়ায় তাহাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব না হওয়ায় পরিবর্তিত পরিস্থিতিতে এজাহার দায়ের করিতে বিলম্ব হইল।

উল্লেখ্য, রাঙামাটি জেলায় পতিত আওয়ামীলীগ সরকারের নেতাকর্মীদের বিরুদ্ধে সুস্পষ্ট তথ্য উল্লেখপূর্বক বাঘাইছড়ি উপজেলায় এটি-ই প্রথম মামলা। জেলা শহরের কোতয়ালী থানা বা আদালতে এই ধরণের কোনো মামলা দায়ের করা হয়নি অভিযোগ করে বিএনপির তৃণমুল পর্যায়ের বেশ কয়েকজন নেতাকর্মী জানান, বিগত দেড় যুগে মামলা-হামলা করে বাড়ি ছাড়া করে রাখার পরেও বর্তমান সময়ে পতিত সরকারের উচ্ছৃঙ্খল নেতা-কর্মীদের বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়নি। দলের সিনিয়র নেতাদের একটি পক্ষ আওয়ামীলীগের নেতাদের সাথে আতাঁত করে মামলা করা থেকে নিজ দলের নেতাকর্মীদের নিরুৎসাহিত করেছেন বলেও দলের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে। বিষয়টি নিয়ে তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার করছে প্রতিনিয়ত।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category