• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে আইন-শৃঙ্খলা সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত এসো আলোর সন্ধানে যুব সংগঠনের কার্যকরী পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। কাপাসিয়ায় জামায়াতের নির্বাচনী অফিসে বিএনপির হামলা, ভাংচুর, দোকান লুটপাটের অভিযোগ, আহত ১০ গোলাপগঞ্জে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অসহায় শীতার্ত লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ নারায়ণগঞ্জে ঢাকা বিভাগীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আত্রাইয়ে জামায়াতে যোগ দিলো শতাধিক বিএনপির নেতাকর্মী নারায়ণগঞ্জ জেলা রোভার কর্তৃক রোভার স্কাউটস লিডার ও সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের টপ-নচ ড্রাইভিং স্কুলের প্রশিক্ষণে গ্রীন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব এর এমডি ইসমাইল মোল্লা ১ম, স্ত্রী আফরোজা ২য় ত্রয়োদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ ‘গণভোট নিয়ে জনভাবনা’ গোলটেবিল অনুষ্ঠিত হয়েছে
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

রাঙামাটিতে ডেভিল হান্টে সাবেক ছাত্রলীগ নেতা বাপ্পি গ্রেফতার

Reporter Name / ১৭৬ Time View
Update : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে টর্চার সেলে নিয়ে নির্যাতনকারী ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা হাবিবুুর রহমান বাপ্পীকে (৩৪) গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ।

গতকার সোমবার বিকালে রাঙামাটি শহরের প্রবেশমূখ মানিকছড়ি চেকপোস্ট থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছেন, সারা দেশের ন্যায় ডেভিল হান্ট অভিযানে এই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।  এছাড়াও তার বিরুদ্ধে স্থানীয় লোকজনের একাধিক অভিযোগ রয়েছে।

ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে নিরীহ অসহায় লোকজনদের বিভিন্নভাবে নির্যাতন ও হয়রানিসহ নানা রকম অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, রাঙামাটি শহরের আলম ডক ইয়ার্ড এলকার আব্দুল করিম বালির ছেলে হাবিবুুর রহমান বাপ্পী। সে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ রাঙামাটি জেলা শাখার সাবেক সহ-সভাপতি।

আওয়ামী লীগ সরকারের আমলে জেলা বিএনপি কার্যালয় সংলগ্নে সাফা টাওয়ারের নিচতলায় একটি টর্চার সেল বানিয়ে স্থানীয় লোকজনকে সেখানে নিয়ে বেঁধে রেখে নির্যাতন চালাত। আদায় করত মোটা অংকের টাকা। আর টাকা দিতে অপারগতা প্রকাশ করলে অমানবিক নির্যাতন চালাত। কয়েক মাস আগে এই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ক্ষুদ্ব জনতা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সাহেদ উদ্দিন জানান, সোমবার বিকালে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ডেভিল হান্ট অভিযানে চালিয়ে শহরের প্রবেশমূখ মানিকছড়ি

পুলিশ চেকপোস্ট হতে সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান বাপ্পীকে গ্রেফতার করে কোতোয়ালি থানায় সোপর্দ করে। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.