• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলের পিআইও মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ বদলি; জনপ্রতিনিধিদের আনন্দ উল্লাস আজ রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রচেষ্টায় কাতারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর : শিক্ষামন্ত্রী ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বাংলা শুভ নববর্ষ উদযাপিত সিলেটে পৃথক বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী : বাংলা নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার : ‘মাস্টারমাইন্ড’ সেই দুর্নীতিবাজ কর্মকর্তা আবদুল মোতালেব হাওলাদার চেয়েছিলেন বেগম জিয়ার সুচিকিৎসা, আজ তিনিই দিলেন বিএনপিকে অস্তিত্ব রক্ষার পরামর্শ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

রাঙামাটিতে ভারতীয় আধার কার্ডসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি

Reporter Name / ১৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটির জুড়াছড়ি উপজেলার সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকা থেকে ভারতীয় আধার কার্ডসহ মন চন্দ্র চাকমা (২২) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৭ আগস্ট)  সকালে বিজিবির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধীনস্থ বগাখালী বিওপি’র টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশকারী মন চন্দ্র চাকমা নামের এক ভারতীয় নাগরিককে আটক করতে সক্ষম হয়।

আটককৃত ব্যক্তি ভারতের মিজোরাম রাজ্যের দক্ষিণ উগুদাসুরি চংতে লংলে এলাকার চন্দ্র হানশু চাকমার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তিনি চোরাচালান ব্যবসার সাথে জড়িত বলে বিজিবি জানান।

বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী।

তিনি জানান, বিজিবির রাঙামাটি সেক্টরের অধীনে পরিচালিত বগাখালীসহ সীমান্তগুলো অনেক দূর্গম এলাকায় অবস্থিত৷ সীমান্তবর্তী হাটবাজারগুলো নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে। হাটবাজারে জনসমাগমের আড়াঁলে অবৈধভাবে ভারতীয় চোরাকারবারি বাজারে প্রবেশ করে চোরাচালান, মাদক কারবারিসহ নানা অপরাধ করার সুযোগ খুঁজে। পরিস্থিতি মোকাবেলায় বিজিবি দেশের সার্ভভৌমিত্ব রক্ষা এবং চোরাচালানরোধে  সর্বদা সচেষ্ট রয়েছে।

আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জুরাছড়ি থানায় হস্তান্তর করা হবে বিজিবি অধিনায়ক জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category