• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে আইন-শৃঙ্খলা সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত এসো আলোর সন্ধানে যুব সংগঠনের কার্যকরী পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। কাপাসিয়ায় জামায়াতের নির্বাচনী অফিসে বিএনপির হামলা, ভাংচুর, দোকান লুটপাটের অভিযোগ, আহত ১০ গোলাপগঞ্জে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অসহায় শীতার্ত লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ নারায়ণগঞ্জে ঢাকা বিভাগীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আত্রাইয়ে জামায়াতে যোগ দিলো শতাধিক বিএনপির নেতাকর্মী নারায়ণগঞ্জ জেলা রোভার কর্তৃক রোভার স্কাউটস লিডার ও সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের টপ-নচ ড্রাইভিং স্কুলের প্রশিক্ষণে গ্রীন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব এর এমডি ইসমাইল মোল্লা ১ম, স্ত্রী আফরোজা ২য় ত্রয়োদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ ‘গণভোট নিয়ে জনভাবনা’ গোলটেবিল অনুষ্ঠিত হয়েছে
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

রাঙামাটিতে সড়ক দূর্ঘটনায় বেদে সম্প্রদায়ভূক্ত নারীর মৃত্যু

Reporter Name / ২৪ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরে সড়ক দূর্ঘটনায় বেদে সম্প্রদায়ভূক্ত এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে শহরের টিভি সেন্টার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত নারী মনিরা বেগম (৬০) শহরের প্রবেশমুখ মানিকছড়িতে জনৈক ব্যক্তির বাসায় ভাড়া থাকতেন বলে জানাগেছে।

স্থানীয়রা জানিয়েছে, শুক্রবার সকালে চট্ট মেট্টো-ট-১১-০৬৯৩ নাম্বার প্লেট লাগানো একটি ট্রাক চাল বোঝাই করে চট্টগ্রাম থেকে রাঙামাটি শহরে প্রবেশের সময় টিভি সেন্টার এলাকায় পৌছfলে সেটি দূর্ঘটনায় পতিত হয়।

এসময় ট্রাকের পেছনে থাকা যাত্রীবাহি অটোরিক্সা (রাঙামাটি-থ-১১-০৮৮১) চাল বোঝাই ট্রাকের সাথে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। এসময় ট্রাকের উপর থেকে অটোরিক্সার উপর চালের বস্তা পড়ে ভেতরে থাকা নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। উভয় গাড়ির চালক এসময় পালিয়ে যায়।

স্থানীয়রা এগিয়ে এসে উক্ত নারীকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান জানিয়েছেন, উক্ত নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

এদিকে, জানা গেছে দূর্ঘটনায় নিহত নারী মনিরা বেগমের বাড়ি কুমিল্লা জেলায়। মাত্র কয়েকমাস আগে তার একমাত্র ছেলে কুমিল্লায় বিদ্যুতায়িত হয়ে মারা যায়। ৫ মাস পর নিজেই দূর্ঘটনায় নির্মমভাবে মারা গেছেন মনিরা বেগম। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.