• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে আইন-শৃঙ্খলা সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত এসো আলোর সন্ধানে যুব সংগঠনের কার্যকরী পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। কাপাসিয়ায় জামায়াতের নির্বাচনী অফিসে বিএনপির হামলা, ভাংচুর, দোকান লুটপাটের অভিযোগ, আহত ১০ গোলাপগঞ্জে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অসহায় শীতার্ত লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ নারায়ণগঞ্জে ঢাকা বিভাগীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আত্রাইয়ে জামায়াতে যোগ দিলো শতাধিক বিএনপির নেতাকর্মী নারায়ণগঞ্জ জেলা রোভার কর্তৃক রোভার স্কাউটস লিডার ও সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের টপ-নচ ড্রাইভিং স্কুলের প্রশিক্ষণে গ্রীন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব এর এমডি ইসমাইল মোল্লা ১ম, স্ত্রী আফরোজা ২য় ত্রয়োদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ ‘গণভোট নিয়ে জনভাবনা’ গোলটেবিল অনুষ্ঠিত হয়েছে
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

রাঙামাটির বরকলে পাহাড়ি অজগরের পেটে কৃষকের আস্ত ছাগল

Reporter Name / ১৩৫ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটির দুর্গম বরকল উপজেলার এরাবুনিয়ায় এক বিরল ঘটনার জন্ম দিয়েছে একটি বিশাল অজগর সাপ।

বুধবার (২২ অক্টোবর) সকালে ওই এলাকার এক কৃষকের ছাগল গিলে ফেলেছে অজগরটি এমন খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এরাবুনিয়া ৫নং ওয়ার্ডের কৃষক মো. রুমি সকালে তার একটি ছাগল খুঁজে না পেয়ে চারপাশে খোঁজ শুরু করেন। কিছুক্ষণ পর তিনি জঙ্গলের ভেতর দেখতে পান একটি বিশাল আকৃতির অজগর সাপ যার পেট অস্বাভাবিকভাবে ফুলে ছিল।

প্রথমে ভয় পেলেও পরে স্থানীয়দের সহায়তায় সাহসিকতার সঙ্গে রুমি সাপটিকে ঘেরাও করে নিরাপদে বন্দী করেন। তখনই ধারণা করা হয়, অজগরটি তার হারিয়ে যাওয়া ছাগলটিকেই গিলে ফেলেছে।

ঘটনার খবর পেয়ে ১২ বিজিবি এরাবুনিয়া ক্যাম্পের কমান্ডার মো. নাজিম উদ্দিন এবং বন বিভাগের কর্মকর্তা মো. আকবর আলী ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে নিজেদের হেফাজতে নেন।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় চৌকিদার মো. জাহাঙ্গীর আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে আনুষ্ঠানিকভাবে অজগরটিকে বন বিভাগের হাতে হস্তান্তর করা হয়।

বন কর্মকর্তা মো. আকবর আলী জানান, “অজগর সাপটিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। সেটিকে পর্যবেক্ষণের পর পাহাড়ি বনে পুনরায় অবমুক্ত করা হবে।”

স্থানীয়রা জানান, এরাবুনিয়া পাহাড়ি অঞ্চলে মাঝে মাঝে বড় অজগর দেখা গেলেও গৃহপালিত প্রাণী গিলে ফেলার ঘটনা এই প্রথম ঘটল। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। কেউ কেউ বলছেন, এটি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া এবং বন্যপ্রাণীর আবাসস্থল সংকুচিত হওয়ার ফলাফল।

এদিকে বন বিভাগের দ্রুত পদক্ষেপে অজগরটি বাঁচানো সম্ভব হওয়ায় স্থানীয়রা তাদের প্রশংসা করেছেন। তারা বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.