• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে আইন-শৃঙ্খলা সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত এসো আলোর সন্ধানে যুব সংগঠনের কার্যকরী পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। কাপাসিয়ায় জামায়াতের নির্বাচনী অফিসে বিএনপির হামলা, ভাংচুর, দোকান লুটপাটের অভিযোগ, আহত ১০ গোলাপগঞ্জে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অসহায় শীতার্ত লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ নারায়ণগঞ্জে ঢাকা বিভাগীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আত্রাইয়ে জামায়াতে যোগ দিলো শতাধিক বিএনপির নেতাকর্মী নারায়ণগঞ্জ জেলা রোভার কর্তৃক রোভার স্কাউটস লিডার ও সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের টপ-নচ ড্রাইভিং স্কুলের প্রশিক্ষণে গ্রীন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব এর এমডি ইসমাইল মোল্লা ১ম, স্ত্রী আফরোজা ২য় ত্রয়োদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ ‘গণভোট নিয়ে জনভাবনা’ গোলটেবিল অনুষ্ঠিত হয়েছে
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

রাঙামাটির রাবিপ্রবি’র ১০ ছাত্রলীগ নেতাকে  বহিষ্কার, সনদ বাতিল করলো প্রশাসন

Reporter Name / ১৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ১০ ছাত্রলীগ নেতাকে স্থায়ী বহিষ্কার ও সনদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা-নির্যাতন, বিভিন্ন সময়ে ক্যাম্পাসের শিক্ষার্থীদের র‍্যাগিংসহ নানা অভিযোগে তাদের রিরুদ্ধে শাস্তিমূলক এ ব্যবস্হা নেয়া হয়েছে।

শাস্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) বিশ্বজিৎ শীল সাগর, সাইদুজ্জামান পাপ্পু, মহিউদ্দিন মুন্না, আবির, হাসু দেওয়ান, জাকির হোসেন, ম্যানেজমেন্ট বিভাগের জাহাঙ্গীর আলম অপু, আকিব মাহমুদ, অন্তু কান্তি দে ও রিয়াদ তালুকদার।

বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাবিপ্রবির উপাচার্য (ভিসি) ড. মো. আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘জুলাই-আগস্ট ও তার আগে-পরে যে সমস্ত ছাত্ররা, ছাত্র নামধারী সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর অত্যাচার-নিপীড়ন চালিয়েছে, যারা র্যাগ দিয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।’

ভিসি আরও জানান, ‘আমি যোগদানের পরই তদন্ত কমিটি গঠন করেছিলাম। সে তদন্ত কমিটি একেবারে চুল-চেড়া তথ্য-উপাত্ত সংগ্রহ করে বিশ্লেষণ করে রিপোর্ট দিয়েছে। সে রিপোর্টের ওপর ভিত্তি করে রিজেন্ট বোর্ডের সিদ্ধান্তক্রমে তাদের কাউকে আজীবনের জন্য বহিষ্কার, আবার যারা এই কাজগুলোর সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু ছাত্রত্ব শেষ করেছে তাদের সনদ বাতিল করা হয়েছে।’

বহিষ্কৃত ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আকিব মাহমুদ বলেন, ‘জুলাই-আগস্ট মাসে এমন কোনো ঘটনা ক্যাম্পাসে ঘটেনি যে কারণে আমাদের বহিষ্কার করা হতে পারে। ক্যাম্পাসে কোটার দাবিতে একদিন বৈষম্যবিরোধী ব্যানারে প্রোগ্রাম হয়েছে সেদিনও কিছু হয়নি। আমরা সম্পূর্ণভাবে ভিসি ও ছাত্রদল-শিবিরের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। একদিন নিশ্চয়ই এ অবিচারের বিচারও হবে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.