• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে আইন-শৃঙ্খলা সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত এসো আলোর সন্ধানে যুব সংগঠনের কার্যকরী পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। কাপাসিয়ায় জামায়াতের নির্বাচনী অফিসে বিএনপির হামলা, ভাংচুর, দোকান লুটপাটের অভিযোগ, আহত ১০ গোলাপগঞ্জে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অসহায় শীতার্ত লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ নারায়ণগঞ্জে ঢাকা বিভাগীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আত্রাইয়ে জামায়াতে যোগ দিলো শতাধিক বিএনপির নেতাকর্মী নারায়ণগঞ্জ জেলা রোভার কর্তৃক রোভার স্কাউটস লিডার ও সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের টপ-নচ ড্রাইভিং স্কুলের প্রশিক্ষণে গ্রীন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব এর এমডি ইসমাইল মোল্লা ১ম, স্ত্রী আফরোজা ২য় ত্রয়োদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ ‘গণভোট নিয়ে জনভাবনা’ গোলটেবিল অনুষ্ঠিত হয়েছে
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

রাজশাহীর বাগমারায় জামায়াত প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

Reporter Name / ৩৪ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

নিহাল খান, রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল বারী সরদারের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মো. শামসুজজোহা সরকার নামে এক ব্যক্তি বুধবার (২১ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার (২০ জানুয়ারি) আউচপাড়া ইউনিয়নের হাটখুজিপুর উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ওই প্রার্থী একটি জনসমাবেশের আয়োজন করেন।

অভিযোগকারী পক্ষের দাবি, নির্বাচন কমিশনের ঘোষিত আচরণবিধি অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে এ ধরণের জনসমাবেশ আয়োজন করা নিষিদ্ধ যা স্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘনের শামিল।

লিখিত অভিযোগে ঘটনার ভিডিও ফুটেজ সংরক্ষিত রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে অভিযোগটি সুষ্ঠুভাবে তদন্ত করে নির্বাচনী আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এ বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তার কাছে দুটি অভিযোগ এসেছে। অভিযোগগুলো ইলেকশন ইনকোয়ারি (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) নওশীন মাহবুব এর কাছে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচার-প্রচারণা জোরদার হয়েছে। এ অবস্থায় নির্বাচন কমিশন ঘোষিত আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে প্রার্থীদের প্রতি প্রশাসনের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.