• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলের পিআইও মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ বদলি; জনপ্রতিনিধিদের আনন্দ উল্লাস আজ রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রচেষ্টায় কাতারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর : শিক্ষামন্ত্রী ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বাংলা শুভ নববর্ষ উদযাপিত সিলেটে পৃথক বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী : বাংলা নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার : ‘মাস্টারমাইন্ড’ সেই দুর্নীতিবাজ কর্মকর্তা আবদুল মোতালেব হাওলাদার চেয়েছিলেন বেগম জিয়ার সুচিকিৎসা, আজ তিনিই দিলেন বিএনপিকে অস্তিত্ব রক্ষার পরামর্শ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

রোটারি ক্লাব অব ভাওয়ালের ১৩তম ইনস্টলেশন অনুষ্ঠিত

Reporter Name / ২৩৬ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুর, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ : গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) গাজীপুরের মৌচাকে অবস্থিত দ্যা রয়না রিসোর্ট লিমিটেডে অনুষ্ঠিত হয় রোটারি ক্লাব অব ভাওয়ালের ১৩তম ইনস্টলেশন অনুষ্ঠান। এ উপলক্ষে নবনির্বাচিত সভাপতি প্রফেসর ডা. আমিরুল ইসলাম ও তাঁর বোর্ড আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারিয়ান পিডিজি সাফিনা রহমান। তিনি রোটারির মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। অন্যান্য অতিথিরাও রোটারি আন্দোলনের তাৎপর্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

প্রোগ্রাম চেয়ার রোটারিয়ান মোসলেম উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন ক্লাব প্রেসিডেন্ট প্রফেসর ডা. আমিরুল ইসলাম। ক্লাবের সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফল ও সার্থক হয়।

আনুষ্ঠানিকতা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, র‍্যাফেল ড্র এবং নৈশভোজের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়। অতিথিরা ভেন্যু, খাবারের মান ও পরিবেশনার অভিনবত্বের প্রশংসা করেন।

প্রধান অতিথি পিডিজি সাফিনা রহমান তাঁর বক্তব্যে উল্লেখ করেন, “রোটারি ক্লাব অব ভাওয়ালের এই ইনস্টলেশন অনুষ্ঠান ছিল সত্যিই ইনোভেটিভ। ঢাকার বড় ক্লাবগুলোর আয়োজনকেও ছাড়িয়ে গেছে।”

ক্লাবের নবনির্বাচিত সভাপতি প্রফেসর ডা. আমিরুল ইসলাম প্রতিশ্রুতি দেন, সকল সদস্যের সহযোগিতায় আগামী বছরও রোটারির মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category