• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলের পিআইও মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ বদলি; জনপ্রতিনিধিদের আনন্দ উল্লাস আজ রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রচেষ্টায় কাতারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর : শিক্ষামন্ত্রী ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বাংলা শুভ নববর্ষ উদযাপিত সিলেটে পৃথক বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী : বাংলা নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার : ‘মাস্টারমাইন্ড’ সেই দুর্নীতিবাজ কর্মকর্তা আবদুল মোতালেব হাওলাদার চেয়েছিলেন বেগম জিয়ার সুচিকিৎসা, আজ তিনিই দিলেন বিএনপিকে অস্তিত্ব রক্ষার পরামর্শ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

লালারচক মাদ্রাসার মুহতামিম নিয়োগ পেলেন শাইখুল হাদিস মুফতি আশরাফুল হক

Reporter Name / ২৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

মুহাম্মদ আমির উদ্দিন কাশেম, জেলা প্রতিনিধি মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলাধীন শরীফপুর ইউনিয়নের প্রাচিনতম দ্বীনি বিদ্যাপিঠ লালারচক দারুল কোরআন হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন জেলার প্রতিযথশা আলেমে দ্বীন মুন্সিবাজার দারুল হাদিস মাদ্রাসার শাইখুল হাদিস ও প্রধান মুফতি মাওলানা মুফতি আশরাফুল হক্ব দা.বা.।

আজ বৃহস্পতিবার (১০এপ্রিল) বাদ জোহর মাদ্রাসা মিলনায়তনে কমিটির সিনিয়র দায়িত্বশীল ব্যক্তিবর্গের উপস্থিতিতে নিয়োগ পত্র প্রদানের মাধ্যমে নবনিযুক্ত মুহতামিম সাহেবকে দায়িত্ব হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি হাজী রইসুল হক (সাবেক মেম্বার), পরিচালনা কমিটির সেক্রেটারি মো. মোশাহিদ আলী, কার্যনির্বাহি কমিটির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, কার্যনির্বাহি কমিটির সেক্রেটারি আজিজুল হক দুরুদ (বর্তমান মেম্বার), ক্যাশিয়ার হাজী ফারুক মিয়া, কমিটির অন্যতম সদস্য ডা. লুৎফুর রহমান, সদস্য মো. শাহিন আহমদ। এছাড়াও উপস্হিত ছিলেন মো. মকবুল আলী, মো. মুমিন আলী, হাফিয ফয়যুল ইসলাম প্রমূখ।

উল্লেখ্য যে,গত ০৫-০৪ ২০২৫ ইংরেজি শনিবার উক্ত মাদ্রাসার পরিচালনা কমিটি ও কার্যনির্বাহি কমিটির জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে লালারচক দারুল কোরআন মাদ্রাসার মুহতামিম পদে মাওলানা মুফতি আশরাফুল হক দা.বা কে নিয়োগ দেয়া হয়।

শাইখুল হাদিস মুফতি আশরাফুল হক একনাগাড়ে চৌদ্দ বৎসর সিলেটের প্রাচিনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেউলগ্রাম মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও প্রধান মুফতি হিসাবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়াও মৌলভীবাজারের জামিয়া রাহমানিয়া মাদ্রাসায় বুখারি শরীফের দারস প্রদান করেন। শায়খে কৌড়িয়া রহ. এর জামাতা মাওলাা সালেহ আহমদ পরিচালিত রানাপিং মাদ্রাসায় বুখারি ২য় খন্ডের দারস প্রদান করেন, দারুল উলুম আজিমগঞ্জ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হিসাবে দায়িত্ব পালন করেন। একজন অভিজ্ঞ, চতুর্মূখী আলেমে দ্বীনকে মুহতামিম পদে নিযুক্ত করায় বিজ্ঞ কমিটির প্রশংসায় পঞ্চমুখ সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category