• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে পর্যটন সেবায় সাদাপাথর পরিবহনে যুক্ত হলো ৩টি অত্যাধুনিক বাস জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ১১নং শরিফগঞ্জ ইউনিয়নে সভা অনুষ্ঠিত জোরালো জনসমর্থন পেতে আগাম নির্বাচন ডাকতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী ইনসাফ প্রতিষ্ঠায় ‘হ্যাঁ’ ভোট অপরিহার্য: আলী রীয়াজ লালমনিরহাটে ধানক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার জামায়াতে ইসলামী’র প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে : পররাষ্ট্র উপদেষ্টা আরইউজের আয়োজনে শুরু হলো মিডিয়া কাপ-২০২৬ অর্থনীতি-কূটনীতিসহ বিভিন্ন সেক্টরে বিদেশী আগ্রাসন বন্ধের দাবিতে ব্ল্যাক র‌্যালী ও বিক্ষোভ সমাবেশ রাঙামাটিতে গাছ বোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত-২, আহত-১
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

শাকসু’তে ফাতেমা তুজ জাহরা হলে আলোচনায় ভিপি প্রার্থী নাজমুন নাহার হিরা

Reporter Name / ৯০ Time View
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

নাহিম মিয়া, স্টাফ রিপোর্টার, সিলেট : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (শাকসু)’র ফাতেমা তুজ জাহরা হলে ভিপি প্রার্থী নাজমুন নাহার হিরা।

দীর্ঘ দিন পর অনুষ্ঠিত এ নির্বাচনকে নিয়ে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। বিশেষ করে নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন পদের প্রার্থীদের ব্যতিক্রমী প্রচারণা ও ভোট চাওয়ার কলাকৌশল পুরো ক্যাম্পাসে নতুন পরিবেশ সৃষ্টি করেছে।

শাকসু’র ফাতেমা তুজ জাহরা হলে ভিপি প্রার্থী নাজমুন নাহার হিরার ব্যতিক্রমী প্রচারণা ও তেমনিভাবে শিক্ষার্থী ও সবার নজর কেড়েছে। হলের ভোটাররা তাকে নিয়ে বেশ আশাবাদী।

হিরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী । তিনি ৪ ডিসেম্বর মনোনয়ন ফরম সংগ্রহ করে শেষ দিনে ৬ ডিসেম্বর জমা দেন।

২০২৬ সালের পর আগামী ২০জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছাস লক্ষ্য করা যাচ্ছে। উৎসব মুখর পরিবেশে শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা শিক্ষার্থীদের।

আসন্ন নির্বাচনে ফাতেমা তুজ জাহরা হলে ভিপি প্রার্থী নাজমুন নাহার হিরা ১০ দফার অঙ্গীকার নিয়ে শাকসু নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি মিডিয়াকর্মীদের সাথে আলাপকালে তার নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন।

তিনি বলেন, (১) মানসম্মত ও স্বাস্থ্যকর খাবার, ডাইনিং ও ক্যান্টিনে সাশ্রয়ী, স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত ও নিয়মিত মনিটরিং। (২) Skill Hub & স্কিল ডেভেলপমেন্ট: হলে আলাদা Skill Hub, যেখানে গ্রাফিক্স, প্রোগ্রামিং, ফ্রিল্যান্সিং, পাবলিক স্পিকিং, নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা শেখার সুযোগ থাকবে। (৩) ক্যারিয়ার ও ফ্রিল্যান্সিং ওয়ার্কশপ: CV, Portfolio, LinkedIn, Freelancing বিষয়ক নিয়মিত সেশন ও প্রশিক্ষণ। (৪) নিরাপদ ও স্থায়ী আবাসন: টিভি রুম বা অস্থায়ী অবস্থানের শিক্ষার্থীদের জন্য দ্রুত ও নিরাপদ আবাসনের ব্যবস্থা। (৫) বিশুদ্ধ পানি ও নিরাপদ পরিবেশ:প্রত্যেক ব্লকে বিশুদ্ধ পানি নিশ্চিত ও হলের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে নিরাপত্তা ব্যবস্থা ও পর্যাপ্ত লাইটিং। (৬) মেডিক্যাল ও জরুরি সেবা: হলের মেডিক্যাল সাপোর্ট উন্নয়ন ও জরুরি সেবা সহজলভ্য করা। (৭) ডিজিটাল সুবিধা ও ব্যাংকিং: হলে WiFi/ইন্টারনেট মান উন্নয়ন এবং বিকাশ/মোবাইল ব্যাংকিং এজেন্ট সুবিধা। (৮) রিডিং রুম, লাইব্রেরি ও পড়াশোনার সুযোগ: শান্ত, আলো-বাতাসবান্ধব রিডিং রুম; নতুন বই ও লাইব্রেরি কর্নার সংযোজন। (৯) ডিবেট, পাবলিক স্পিকিং ও সাংস্কৃতিক কার্যক্রম: ডিবেট ক্লাব, পাবলিক স্পিকিং, স্পোর্টস ও সাংস্কৃতিক ইভেন্ট আয়োজন। (১০) ছাত্রী-কেন্দ্রিক জবাবদিহিতাও সমস্ত দাবির বাস্তবায়ন ও প্রশাসনের সাথে নিয়মিত সমন্বয় সাধনের চেষ্টা করবেন।

তিনি নির্বাচিত হলে সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে ফাতেমা তুজ জাহরা হলের প্রতিটি শিক্ষার্থীর কল্যাণে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.