• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে পর্যটন সেবায় সাদাপাথর পরিবহনে যুক্ত হলো ৩টি অত্যাধুনিক বাস জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ১১নং শরিফগঞ্জ ইউনিয়নে সভা অনুষ্ঠিত জোরালো জনসমর্থন পেতে আগাম নির্বাচন ডাকতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী ইনসাফ প্রতিষ্ঠায় ‘হ্যাঁ’ ভোট অপরিহার্য: আলী রীয়াজ লালমনিরহাটে ধানক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার জামায়াতে ইসলামী’র প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে : পররাষ্ট্র উপদেষ্টা আরইউজের আয়োজনে শুরু হলো মিডিয়া কাপ-২০২৬ অর্থনীতি-কূটনীতিসহ বিভিন্ন সেক্টরে বিদেশী আগ্রাসন বন্ধের দাবিতে ব্ল্যাক র‌্যালী ও বিক্ষোভ সমাবেশ রাঙামাটিতে গাছ বোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত-২, আহত-১
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

সিলেটের গোলাপগঞ্জে নবাগত ওসির সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ৯৪ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

মনসুর আহমদ শাপলু, সিলেট : সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম এর সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮:৩০ মিনিটের সময় গোলাপগঞ্জ মডেল থানার নবাগত ওসির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় গোলাপগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা, অপরাধ দমন, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন-বান্ধব পরিবেশ এবং পুলিশ-সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখা মিলে সমন্বয় জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

নবাগত ওসি আরিফুল ইসলাম সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনকে পরামর্শ ও সহযোগিতা কামনা করে বলেন, “গোলাপগঞ্জকে আরও শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে। সাংবাদিকরা সমাজের দর্পণ, তাদের গঠনমূলক সমালোচনাকে আমরা মূল্যায়ন করি।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা প্রেসক্লাবের সদস্য কামাল খান, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক ও ক্রাইম পেট্রোল বিডি জেলা প্রতিনিধি শাহান উদ্দীন নাজু, গোলাপগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি ও দৈনিক আলোকিত সকাল গোলাপগঞ্জ উপজেলার প্রতিনিধি ইলিয়াস আহমদ, সাধারণ সম্পাদক ও দৈনিক অগ্নিশিখা গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান, সহ-সভাপতি সেলিম আহমদ, ক্রাইম পেট্রোল বিডি গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি জুবের আহমদ, সহ-সভাপতি নিজাম উদ্দীন জুয়েল, সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মিলাক আহমদ, তাবারক আলী, সহ-দপ্তর বিষয়ক সম্পাদক মনসুর আহমদ শাপলু, অর্থ বিষয়ক সম্পাদক মইনুল ইসলাম, সদস্য জুবের আহমদ, বদরুল ইসলাম, জিয়া উদ্দিন, রুহেল আহমদ তালুকদার, লায়েক আহমদ। এ সময় আরো উপস্থিত ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা জিন্নুর আহমদ চৌধুরী প্রমুখ।

সভায় সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি ইলিয়াস আহমদ নবাগত ওসিকে স্বাগত জানিয়ে গোলাপগঞ্জের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি উন্নয়ন ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। ওসি মো. আরিফুল ইসলাম সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখার সাথে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে এলাকার সমস্যাগুলো যৌথভাবে সমাধান করবেন বলে আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.