• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে আইন-শৃঙ্খলা সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত এসো আলোর সন্ধানে যুব সংগঠনের কার্যকরী পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। কাপাসিয়ায় জামায়াতের নির্বাচনী অফিসে বিএনপির হামলা, ভাংচুর, দোকান লুটপাটের অভিযোগ, আহত ১০ গোলাপগঞ্জে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অসহায় শীতার্ত লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ নারায়ণগঞ্জে ঢাকা বিভাগীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আত্রাইয়ে জামায়াতে যোগ দিলো শতাধিক বিএনপির নেতাকর্মী নারায়ণগঞ্জ জেলা রোভার কর্তৃক রোভার স্কাউটস লিডার ও সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের টপ-নচ ড্রাইভিং স্কুলের প্রশিক্ষণে গ্রীন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব এর এমডি ইসমাইল মোল্লা ১ম, স্ত্রী আফরোজা ২য় ত্রয়োদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ ‘গণভোট নিয়ে জনভাবনা’ গোলটেবিল অনুষ্ঠিত হয়েছে
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

সিলেটে পর্যটন সেবায় সাদাপাথর পরিবহনে যুক্ত হলো ৩টি অত্যাধুনিক বাস

Reporter Name / ৩৩ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

নাইম ইসলাম, সিলেট : সিলেটের পর্যটন শিল্পের বিকাশ ও যাত্রীসেবার মানোন্নয়নে ‘সময়ের সাথে জনগণের পাশে’ স্লোগানকে সামনে রেখে সাদা পাথর পরিবহন বহরে যুক্ত হয়েছে ৩টি নতুন অত্যাধুনিক বাস।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে সিলেট নগরীর আম্বরখানাস্থ সাদা পাথর পরিবহনের প্রধান অফিসের সামনে এক ঝমকালো অনুষ্ঠানের মাধ্যমে বাসগুলোর শুভ উদ্বোধন করা হয়।

সিলেট-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ-গোয়াইনঘাট-হাদারপাড়-রাধানগর বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিলেটের পর্যটন খাতের উন্নয়নে উন্নত যোগাযোগ ব্যবস্থার বিকল্প নেই। আম্বরখানা থেকে ভোলাগঞ্জ সাদা পাথর অভিমুখে যাতায়াতকারী পর্যটক ও সাধারণ যাত্রীদের জন্য এই পরিবহন সেবাটি আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। নতুন বাসগুলো যুক্ত হওয়ার ফলে যাতায়াত আরও আরামদায়ক ও নিরাপদ হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি নাজিম উদ্দিন লস্কর।

সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও সাদাপাথর পরিবহনের চেয়ারম্যান এটিএম শোয়েব, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সম্পাদক আবেদ চৌধুরী তারেক, অর্থ সম্পাদক এএনএম (এনামুল) কুদ্দুস চৌধুরী, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মাহবুব আলি মবু এবং শ্রমিক সমিতি সালুটিকর উপ-শাখার সভাপতি শফিক মিয়া প্রমুখ।

সভাপতির বক্তব্যে মাহবুবুল হক চৌধুরী বলেন, যাত্রীসেবা নিশ্চিত করতে আমরা সর্বদা বদ্ধপরিকর। পর্যটকদের চাহিদা ও যাতায়াত ব্যবস্থা আধুনিক করতে আমাদের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ঝমকালো এই উদ্বোধনী অনুষ্ঠানে সাদা পাথর পরিবহনের বিভিন্ন পর্যায়ের মালিকপক্ষ, কর্মকর্তা, চালক-শ্রমিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বাসগুলোর উদ্বোধন করা হয় এবং এক বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.