• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে আইন-শৃঙ্খলা সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত এসো আলোর সন্ধানে যুব সংগঠনের কার্যকরী পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। কাপাসিয়ায় জামায়াতের নির্বাচনী অফিসে বিএনপির হামলা, ভাংচুর, দোকান লুটপাটের অভিযোগ, আহত ১০ গোলাপগঞ্জে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অসহায় শীতার্ত লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ নারায়ণগঞ্জে ঢাকা বিভাগীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আত্রাইয়ে জামায়াতে যোগ দিলো শতাধিক বিএনপির নেতাকর্মী নারায়ণগঞ্জ জেলা রোভার কর্তৃক রোভার স্কাউটস লিডার ও সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের টপ-নচ ড্রাইভিং স্কুলের প্রশিক্ষণে গ্রীন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব এর এমডি ইসমাইল মোল্লা ১ম, স্ত্রী আফরোজা ২য় ত্রয়োদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ ‘গণভোট নিয়ে জনভাবনা’ গোলটেবিল অনুষ্ঠিত হয়েছে
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

Reporter Name / ১০২ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
ফাইল ফটো

ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২৬ : পররাষ্ট্র মন্ত্রণালয় আজ ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মো’কে তলব করেছে। এ সময় কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে বাংলাদেশের ভূখণ্ডে গুলিবর্ষণের সাম্প্রতিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ স্মরণ করিয়ে দিয়েছে, বিনা উসকানিতে বাংলাদেশের দিকে গুলি ছোড়া আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং তা সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের অন্তরায়।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফের হোয়াইক্যং এলাকায় ১২ বছরের এক কিশোরী গুরুতর আহত হয়েছে। রাষ্ট্রদূতকে তলব করে মিয়ানমারকে পূর্ণ দায়িত্ব নিতে এবং ভবিষ্যতে সীমান্তে এ ধরনের গুলিবর্ষণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে বাংলাদেশ।

ঢাকা আরো বলেছে, মিয়ানমার সরকার ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যা-ই ঘটুক না কেন, তা যেন কোনোভাবেই বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকাকে প্রভাবিত না করে, তা নিশ্চিত করতে হবে।

মিয়ানমারের রাষ্ট্রদূত আশ্বাস দিয়েছেন, এ ধরণের ঘটনা বন্ধে তার সরকার ব্যবস্থা নেবে। আহত কিশোরী ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.