
এমরান মাহমুদ প্রত্যয়, নওগাঁ : নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাশ্যবপাড়া মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আহসানগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম মঞ্জুরুল আলম মঞ্জু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাহাদৎ হোসেন রকেট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাস, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সোবহান, আলহাজ্ব মো. আব্দুল মালেক মোল্লা, মো. আফছার আলী, বিএনপি নেতা মো. শহিদুল ইসলাম, আওয়াল, হামিদুল, ওহাবসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্পাদক :
এস এম ইকবাল হোসেন
প্রধান কার্যালয় : ক/৫২, প্রগতি স্বরণী,
ভাটারা, ঢাকা-১২১৯ ।
কর্পোরেট অফিস : এফ-২২৮/১, বিশ্বাস ভিলা, উত্তর ছায়াবিথী, জয়দেবপুর,গাজীপুর-১৭০০, গাজীপুর মহানগর।
মোবাইল : +৮৮০ ১৭১১
০৫১৪৬৪ , +880 1833-133149
ই-মেইল: sonalivor.net@gmail.com, lnewsbd.mail@gmail.com