
তারেক রহমান জাহাঙ্গীর : ২৯ ডিসেম্বর গণতন্ত্র মঞ্চ ও নাগরিক ঐক্য গাজীপুর-২ আসনের মনোনীত এমপি প্রার্থী ডা. রাশেদুল হাসান রানা বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র অধ্যাপক এম মান্নান এর সুযোগ্য সন্তান গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনিকে সমর্থন দিয়ে প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
এ সময় ডা. রাশেদুল হাসান রানা সাংবাদিকদেরকে বলেন, আমি সাবেক দুইবারের ডাকসু ভিপি ও নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদুর রহমান মান্না ভাইয়ের নির্দেশে প্রার্থীতা প্রত্যাহার করেছি। কারণ বিএনপির সাথে আমাদের জোট হয়েছে তাই আমি বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ায়েছি। আমি রনি ভাইকে সমর্থন দিয়েছি এবং ধানের শীষে সকলের কাছে ভোট চাই যাতে সারা বাংলাদেশের সকল এমপিদের থেকে সর্বাধিক ভোট পেয়ে গাজীপুর-২ আসনে থেকে বিপুল ভোটে জয়যুক্ত হতে পারেন তার পিতার মতো, সেই দোয়া চাই সকলের কাছে।
সম্পাদক :
এস এম ইকবাল হোসেন
প্রধান কার্যালয় : ক/৫২, প্রগতি স্বরণী,
ভাটারা, ঢাকা-১২১৯ ।
কর্পোরেট অফিস : এফ-২২৮/১, বিশ্বাস ভিলা, উত্তর ছায়াবিথী, জয়দেবপুর,গাজীপুর-১৭০০, গাজীপুর মহানগর।
মোবাইল : +৮৮০ ১৭১১
০৫১৪৬৪ , +880 1833-133149
ই-মেইল: sonalivor.net@gmail.com, lnewsbd.mail@gmail.com