
কামাল খান, উত্তরা, ঢাকা : সিলেট ৬ আসনের নবনির্বাচিত বিএনপির মনোনীত সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বৃহত্তর গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন গোলাপগঞ্জ বিএনপি'র ফ্রান্স প্রবাসী নেতা বিলাতুর রাজা।
বিজয়ী হওয়ার পর নবনির্বাচিত এমপি এডভোকেট ইমরান আহমদ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, এই বিজয় শুধুমাত্র দলের প্রার্থীদেরই নয়, এটি পুরো সিলেট ৬ গোলাপগঞ্জ বিয়ানীবাজারসহ সর্বস্তরের জনগণের বিজয়। গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়ের পক্ষে জনগণ যে রায় দিয়েছেন, তা আমাদের জন্য গর্বের ও দায়িত্ববোধের বিষয়।
তিনি বলেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। গোলাপগঞ্জ-বিয়ানবাজারবাসীর এত আস্থা, সমর্থন ও সক্রিয় অংশগ্রহণই এই সাফল্যের মূল শক্তি। জনগণের প্রত্যাশা পূরণে নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট ইমরান আহমদ চৌধুরী ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই বিজয় প্রমাণ করে অতীতের মতো এখন বৃহত্তর সিলেটের মানুষ বিএনপির সাথে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
বিলাতুর রাজা আরো বলেন, সিলেট অঞ্চলের মানুষ ১৮টি সংসদীয় আসন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতে তুলে দেয়ায় সিলেটবাসীর প্রতি বিএনপির দায় আরও বেড়ে গেল। নবনির্বাচিত সংসদ সদস্যদের নেতৃত্বে সিলেট বিভাগের অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে অগ্রগতি এবং সার্বিক উন্নয়নের নতুন অধ্যায় সূচিত হবে ইনশাআল্লাহ।
সম্পাদক :
এস এম ইকবাল হোসেন
প্রধান কার্যালয় : ক/৫২, প্রগতি স্বরণী,
ভাটারা, ঢাকা-১২১৯ ।
কর্পোরেট অফিস : এফ-২২৮/১, বিশ্বাস ভিলা, উত্তর ছায়াবিথী, জয়দেবপুর,গাজীপুর-১৭০০, গাজীপুর মহানগর।
মোবাইল : +৮৮০ ১৭১১
০৫১৪৬৪ , +880 1833-133149
ই-মেইল: sonalivor.net@gmail.com, lnewsbd.mail@gmail.com