
এমরান মাহমুদ প্রত্যয়, নওগাঁ সংবাদদাতা : "ভোট দিবো কিসে ধানের শীষে" এই স্লোগানকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১ নওগাঁ-৬ (আত্রাই, রাণীনগর) সংসদীয় আসনে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী এসএম রেজাউল ইসলাম রেজু।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের আম চত্বর এলাকা থেকে গণসংযোগের মাধ্যমে প্রচারণায় নেমেছেন তিনি।
এসময় এসএম রেজাউল ইসলাম রেজু ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান। পাশাপাশি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি আরও জোরদার করার দাবি জানান তিনি।
নির্বাচন প্রচারণায় উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক :
এস এম ইকবাল হোসেন
প্রধান কার্যালয় : ক/৫২, প্রগতি স্বরণী,
ভাটারা, ঢাকা-১২১৯ ।
কর্পোরেট অফিস : এফ-২২৮/১, বিশ্বাস ভিলা, উত্তর ছায়াবিথী, জয়দেবপুর,গাজীপুর-১৭০০, গাজীপুর মহানগর।
মোবাইল : +৮৮০ ১৭১১
০৫১৪৬৪ , +880 1833-133149
ই-মেইল: sonalivor.net@gmail.com, lnewsbd.mail@gmail.com