
নিহাল খান, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে জনসচেতনামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনব্যাপী নগরীর ৬ ও ৯ নম্বর ওয়ার্ডের পৃথক চারটি স্থানে এই সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) আয়োজিত এই কর্মসূচিতে সহযোগিতা করে উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার (লফস)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এদিন নগরীর ৬ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর ভাটাপাড়ার কামাল খাঁর মোড় ও ডিঙ্গাডোবা এবং ৯ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া ও হোসনিগঞ্জ এলাকায় পর্যায়ক্রমে এই উঠান বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লফসের নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন।
আলোচনা সভায় বক্তারা জেন্ডারভিত্তিক সহিংসতার কুফল, আইনি প্রতিকার এবং পারিবারিক ও সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।
সেশনগুলো পরিচালনা করেন ব্লাস্টের প্যারালিগাল সোমা হাসান, আবু তালেব ও অপু রাম দাস।
স্থানীয় নারী ও পুরুষদের সক্রিয় অংশগ্রহণে আয়োজিত এই বৈঠকগুলো জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক :
এস এম ইকবাল হোসেন
প্রধান কার্যালয় : ক/৫২, প্রগতি স্বরণী,
ভাটারা, ঢাকা-১২১৯ ।
কর্পোরেট অফিস : এফ-২২৮/১, বিশ্বাস ভিলা, উত্তর ছায়াবিথী, জয়দেবপুর,গাজীপুর-১৭০০, গাজীপুর মহানগর।
মোবাইল : +৮৮০ ১৭১১
০৫১৪৬৪ , +880 1833-133149
ই-মেইল: sonalivor.net@gmail.com, lnewsbd.mail@gmail.com