
কামাল খান, নিজস্ব প্রতিনিধি : অদ্য ০৫ মার্চ সকাল ১১.০০ টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স এর কনফারেন্স রুমে মান্যবর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এর সভাপতিত্বে এসএমপি‘র ট্রাফিক বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
ট্রাফিক বিভাগের কল্যাণ সভায় পুলিশ কমিশনার, ট্রাফিক বিভাগের সকল পদবীর সদস্যদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষনিকভাবে সমাধান দেন এবং কিছু বিষয়ে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তর-কে নির্দেশ প্রদান করেন।
সিলেট মহানগরের জনদুর্ভোগ লাঘবে এবং মহানগরবাসীর যাতায়াত নির্বিঘ্ন করতে, জন জীবনে স্বস্থি আনয়নে আন্তরিকতার সহিত কাজ করতে উপস্থিত সকল অফিসার ও ফোর্সদের আহবান জানান।
কল্যাণ সভায় যানবাহন নিয়ন্ত্রণ ও জনসাধারণের যাতায়াত ব্যবস্থাকে সু-শৃঙ্খল রাখার পাশাপাশি বিভিন্ন প্রকার উদ্ধার কার্যক্রমে ট্রাফিক বিভাগের বিভিন্ন পদবীর মোট ১৫ জন সদস্যকে বিশেষ পুরস্কার প্রদান করেন পুলিশ কমিশনার।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মু. মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক অতিরিক্ত দায়িত্বে ডিসি-সদর), সুদীপ্ত রায়সহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারসহ ট্রাফিক বিভাগের সকল টিআই, সার্জেন্ট/টিএসআই, এএসআই/এটিএসআই ও ফোর্সবৃন্দ।
সম্পাদক :
এস এম ইকবাল হোসেন
প্রধান কার্যালয় : ক/৫২, প্রগতি স্বরণী,
ভাটারা, ঢাকা-১২১৯ ।
কর্পোরেট অফিস : এফ-২২৮/১, বিশ্বাস ভিলা, উত্তর ছায়াবিথী, জয়দেবপুর,গাজীপুর-১৭০০, গাজীপুর মহানগর।
মোবাইল : +৮৮০ ১৭১১
০৫১৪৬৪ , +880 1833-133149
ই-মেইল: sonalivor.net@gmail.com, lnewsbd.mail@gmail.com