প্রিন্ট এর তারিখঃ মার্চ ১১, ২০২৬, ১০:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৪:৩২ পি.এম
হু-হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি; জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বৃদ্ধি

আলমগীর মানিক, রাঙামাটি : চলমান টানাবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে হু-হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি। এতে করে হ্রদ সংলগ্ন নিন্ম এলাকার ফসলি জমি ও বাড়িঘরগুলোর অনেকাংশই এখন পাহাড়ি ঢলের পানিতে নিমজ্জিত। কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে রাঙামাটির নীচু অঞ্চলের হাজারো মানুষ পানিবন্দি অবস্থায় দূর্ভোগে পড়েছে।
এদিকে, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে ইতোমধ্যেই জল বিদ্যুৎ কেন্দ্রে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন। দেশের একমাত্র জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্র জানায়, রোববার (২৭ জুলাই) বেলা সাড়ে ৪টা পর্যন্ত কাপ্তাই লেকে ১০৪.১৪ ফুট মিনস সী লেভেল, রুল কার্ভ ৮৮.১৬ ফুট পানি রয়েছে।
লেকে পর্যাপ্ত পানি থাকায় বর্তমানে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র থেকে এক নাম্বার ইউনিটে-৪৬ মেগাওয়াট, ২নং ইউনিটে-৪৬, ৩নং ইউনিটে-৪৮, ৪ ও ৫নং ইউনিটে ৪০ করে সর্বমোট ৫টি ইউনিটে দৈনিক সর্বোচ্চ-২২০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রীডে সঞ্চালন করা হচ্ছে।
এদিকে, দীর্ঘদিন ড্রেজিং না হওয়ায় কাপ্তাই হ্রদের তলদেশ ভরাট হয়ে নির্দিষ্ট্য স্তর উপরের দিকে উঠে গেছে। এতে করে পানি নির্দিষ্ট পরিমাপের চেয়ে বেশি হয়ে হ্রদ সংলগ্ন নিন্মাঞ্চল পানির নীচে তলিয়ে যায়। এতে করে নিন্মাঞ্চলে বসবাসকারি স্থানীয় জনসাধারণ ও ফসলি জমি পানিতে তলিয়ে যায়। এতেকরে কৃষকসহ মানুষজন পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে।
সম্পাদক :
এস এম ইকবাল হোসেন
প্রধান কার্যালয় : ক/৫২, প্রগতি স্বরণী,
ভাটারা, ঢাকা-১২১৯ ।
কর্পোরেট অফিস : এফ-২২৮/১, বিশ্বাস ভিলা, উত্তর ছায়াবিথী, জয়দেবপুর,গাজীপুর-১৭০০, গাজীপুর মহানগর।
মোবাইল : +৮৮০ ১৭১১
০৫১৪৬৪ , +880 1833-133149
ই-মেইল: sonalivor.net@gmail.com, lnewsbd.mail@gmail.com
Copyright © 2025 sonalivo