
কামাল খান, নিজস্ব প্রতিনিধি : সিলেট গোলাপগঞ্জ উপজেলার ১১নং শরিফগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অনলাইন গ্রুপের আহবায়ক ও প্রতিষ্ঠাতা শুক্কুর আলী ও উপদেষ্টা বিলাতুর রাজার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ৩ মার্চ মঙ্গলবার ৪নং ওয়ার্ড কাদিপুরে অনুষ্টিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে সিলেট-৬ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, পবিত্র রমজান আত্মশুদ্বির মাস। সিয়াম সাধনার এই মাসে সমাজে ভালো কাজ এবং ইবাদত বন্দেগি বেশি বেশি করে করতে হবে। আমরা মানবিক কাজের প্রতি আরো গুরুত্ব বাড়িয়ে দেই। সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাক আমার সোনার বাংলা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জজ কোর্টের পিপি ও সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান মুজিব, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুমান উদ্দিন মুরাদ, পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মুহি।
শুক্কুর আলী ও বিলাতুর রাজা তাদের বক্তব্যে বলেন, আমরা সব সময় দেশের এবং দলের জন্য কাজ করে থাকি। ১২ তারিখের নির্বাচনে ধানের শীষ প্রতীকের জনাব এমরান আহমদ চৌধুরীর পক্ষে অনেক ত্যাগ করেছি এবং ভবিষ্যতেও কাজ করে যাবো।
সভাপতিত্ব করেন সুরাব আলী, সাবেক সভাপতি, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপি। পরিচালনা করেন মাহফুজ মারজান। স্বাগত বক্তব্য রাখেন যুবদল নেতা শাহজাহান আহমদ।
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শরীফগঞ্জ ইউনিয়ন কৃষক দলের সভাপতি শওকত আলী ও শিহাব আহমদ প্রমুখ।
সার্বিক সহযোগিতায় ছিলেন থানা বিএনপি সহ-সভাপতি মো. আব্দুল জলিল সাবু, ফ্রান্স প্রবাসী বিলাতুর রাজা, স্পেন প্রবাসী ও অনলাইন গ্রুপের প্রতিষ্টাতা আহবায়ক শুক্কুর আলী, বিএনপি নেতা শাহজাহান আহমদ, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা কামাল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা আব্দুল আলিম প্রমুখ।
সম্পাদক :
এস এম ইকবাল হোসেন
প্রধান কার্যালয় : ক/৫২, প্রগতি স্বরণী,
ভাটারা, ঢাকা-১২১৯ ।
কর্পোরেট অফিস : এফ-২২৮/১, বিশ্বাস ভিলা, উত্তর ছায়াবিথী, জয়দেবপুর,গাজীপুর-১৭০০, গাজীপুর মহানগর।
মোবাইল : +৮৮০ ১৭১১
০৫১৪৬৪ , +880 1833-133149
ই-মেইল: sonalivor.net@gmail.com, lnewsbd.mail@gmail.com