
এস এম ইকবাল হোসেন, সম্পাদক : আজ ৭ ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় জাতীয় ইংরেজি দৈনিক পত্রিকা নিউ নেশন এর গাজীপুর প্রতিনিধি নজরুল ইসলাম বাদামীর কবর জিয়ারত করেন আরজেএফ এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও দৈনিক ঘোষণা'র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আরজেএফ এর সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের সময় এর গাজীপুর জেলা প্রতিনিধি আবিদ হোসেন বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক মুক্ত বলাকার সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলী, সাংবাদিক এড. সাইফুল ইসলাম মানিক, মো. মোবারক হোসেন, বাদামি বিপ্লব, সোনালী ভোর এর সম্পাদক এস এম ইকবাল হোসেন, শাজাহান, হোসেন আলী, বিপ্লব বৈরাগী, টাইমস অফ বাংলাদেশের গাজীপুর জেলা প্রতিনিধি গোলাম রসুল দিনার, মো. সানাউল্লা ভূঁঞা প্রমুখ নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথি এস এম জহিরুল ইসলাম বলেন, নজরুল ইসলাম বাদামী ভাই অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমি তার সাথে এক সময় কাজ করেছি। তিনি আরজেএফ এর গাজীপুর জেলার সাবেক সভাপতি ছিলেন।
তিনি নজরুল ইসলাম বাদামীর মৃত্যুতে পরিবারের সকলের প্রতি সমবেদনা জানান এবং আরজেএফ এর পক্ষ থেকে পরিবারের সদস্য বিপ্লবকে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস দেন।
পরে গাজীপুর জেলার আরজেএফ এর সাধারণ সম্পাদককে নতুন করে কমিটি গঠনের ব্যাপারে পরামর্শ দেন।
এছাড়াও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আরজেএফ এর সাধারণ সম্পাদক আবিদ হোসেন বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
পরিশেষে উপস্থিত সকল সাংবাদিকের হাতে আরজেএফ এর বিশেষ সংখ্যা তুলে দিয়ে ফটো সেশন করা হয়।
সম্পাদক :
এস এম ইকবাল হোসেন
প্রধান কার্যালয় : ক/৫২, প্রগতি স্বরণী,
ভাটারা, ঢাকা-১২১৯ ।
কর্পোরেট অফিস : এফ-২২৮/১, বিশ্বাস ভিলা, উত্তর ছায়াবিথী, জয়দেবপুর,গাজীপুর-১৭০০, গাজীপুর মহানগর।
মোবাইল : +৮৮০ ১৭১১
০৫১৪৬৪ , +880 1833-133149
ই-মেইল: sonalivor.net@gmail.com, lnewsbd.mail@gmail.com