• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলের পিআইও মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ বদলি; জনপ্রতিনিধিদের আনন্দ উল্লাস আজ রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রচেষ্টায় কাতারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর : শিক্ষামন্ত্রী ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বাংলা শুভ নববর্ষ উদযাপিত সিলেটে পৃথক বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী : বাংলা নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার : ‘মাস্টারমাইন্ড’ সেই দুর্নীতিবাজ কর্মকর্তা আবদুল মোতালেব হাওলাদার চেয়েছিলেন বেগম জিয়ার সুচিকিৎসা, আজ তিনিই দিলেন বিএনপিকে অস্তিত্ব রক্ষার পরামর্শ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

বাংলাদেশ প্রেস ইউনিটির আহবায়ক রূপক, সদস্য সচিব উজ্জল

Reporter Name / ১৩০ Time View
Update : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

বিশেষ প্রতিনিধি, ঢাকা : সাংবাদিকদের অধিকার রক্ষায় নিবেদিত সংগঠন বাংলাদেশ প্রেস ইউনিটির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ফেরদৌস রকমান রূপক ও শাহজালাল ভূঁইয়া উজ্জলকে সদস্য সচিব করে ২১ সদস্যের কমিটি গঠিত হয়।
১০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই কমিটির ঘোষণা করেন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা ও দৈনিক পূর্বাভাস-এর ভারপ্রাপ্ত সম্পাদক মোমিন মেহেদী। কমিটির অন্যান্যরা হলেন : যুগ্ম আহ্বায়ক- শাওন মাহমুদ, হুমায়ুন মুজিব, শান্তা ফারজানা, মো. এনামুল হক আবির,  মো. তোফায়েল ইসলাম, নিথর মাহবুব, মুজিবুর রহমান ও রফিকুল ইসলাম; সদস্য সামিউল ইসলাম, বিমল সাহা, এম সাইফুল্লাহ, মুনসুর আহম্মেদ পাশা, সাইফুল্লাহ, মেহেরুল মিরাজ, তমা কর, সাকের আহম্মেদ বিপ্লব, সোহেল রহমান, জাকিয়া হোসেন, সোমা আক্তার, ফাতেমা নাসরিন, মোঃ আসিফ, মো. আলী মুবিন এবং শামীমা নাসরিন লিপা।
বাংলাদেশ প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী এসময় বলেন, নতুন এই কমিটি অতিতের চেয়ে আরো দৃঢ়তা-সততা ও নিষ্ঠার সাথে সাংবাদিকদের পাশে থাকবে। একই সাথে আগামী ৩ মাসের মধ্যে সারাদেশে সাংগঠনিক শাখা কমিটি গঠনের মধ্য দিয়ে কেন্দ্রীয় কাউন্সিল বাস্তবায়নে নিবেদিত থাকবে।
এসময় বাংলাদেশ প্রেস ইউনিটির আহবায়ক ফেরদৌস রহমান রূপক বলেন, নীতির সাথে সাংবাদিকতা করছি ২ যুগ ধরে, কিন্তু কখনোই কোনো সাংবাদিক সংগঠনকে বিপদে পাশে পাইনি। তাই সাংবাদিকদের বিপদে আপদে পাশে থাকার অঙ্গীকার নিয়ে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবো।
সদস্য সচিব শাহজালাল ভূঁইয়া উজ্জল বলেন, আমি মানুষের সেবার লক্ষ্যে সাংবাদিকতা করি, সেই সেবাব্রত নিয়েই বাংলাদেশ প্রেস ইউনিটির মত অনন্য সাংবাদিকবান্ধব সংগঠনে কাজ করছি প্রায় ৬ বছর। নতুন এই দায়িত্ব পালনে নিরন্তর চেষ্টা চালিয়ে যাবো।
উল্লেখ্য, ২০০৯ সালে সাংবাদিকদের অধিকার রক্ষার লক্ষ্যে ‘প্রেস ইউনিটির অঙ্গীকার-অপসাংবাদিকতা থাকবে না আর’ শ্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আত্মপ্রকাশ করে অনলাইন প্রেস ইউনিটি। পরবর্তীতে ২০২০ সালে এর নাম পরিবর্তন করে বাংলাদেশ প্রেস ইউনিটি করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category