
স্টাফ রিপোর্টার : স্বৈরাচার ও ফ্যাসিবাদ সরকারের পতন হলেও নারায়ণগঞ্জের গডফাদার সাবেক ভোটবিহীন এমপি শামীম ওসমানের দোসর আওয়ামীলীগ নেতা পরিচয়দানকারী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৩য় শ্রেণির কর্মকর্তা ব্রয়লার এটেনডেন্স আব্দুল করিম আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে।
আওয়ামী শ্রমিক লীগের ছত্রছায়ায় টেন্ডার বাণিজ্য করে সিদ্ধিরগঞ্জ এলাকায় কোটি কোটি সম্পদের পাহাড় গড়ে তুলেছে এই লোক। এলাকায় প্রভাব বিস্তারসহ বিভিন্ন মানুষকে মিথ্যা অভিযোগে হয়রানীসহ ক্ষয়-ক্ষতি করে আসছে। বিগত সময়ে সাবেক এমপি শামীম ওসমানের প্রভাব খাটিয়ে এবং বিদ্যুৎ অফিসের ক্ষমতা দেখিয়ে ফ্ল্যাট ক্রয় করে ফ্ল্যাটের কিস্তি নিয়েও তালবাহানা করেছে।
আব্দুল করিমকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে ইতিপূর্বে সিদ্ধিরগঞ্জ থানায় এক ভুক্তভোগী আব্দুল করিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগটি এসআই মো. আশরাফ তদন্ত করেছে এবং যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে।
ঘটনার বিবরণে ঢাকা পুরানা পল্টনের আবেদ হোল্ডিংস লিমিটেড এর ম্যানেজার সেলস এন্ড মার্কেটিং পদে কর্মরত মো. সাজ্জাদ হোসেন এর লিখিত অভিযোগে জানা যায়, আমাদের প্রতিষ্ঠানের অধিনে অত্র থানাধীন মনোয়ার টাওয়ার ১০তলা ভবন, যার ঠিকানা- প্লট নং- এ-৭৮, রোড নং- ০৬, ভূমি পল্লী আবাসিক এলাকা, সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ। উক্ত প্রকল্পে মো. আব্দুল করিম, (৫৩) পিতা- মো. ছাবির আলী, সাং-বাসা নং-সি-১২, সিদ্ধিরগঞ্জ পাউয়ার হাউজ, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, বিগত ২০২১ সালের ৮ মে ৪র্থ তলায় অস্থায়ী ফ্ল্যাট বিক্রয় চুক্তিনামা দলিল সম্পাদন করেছিলেন। ফ্ল্যাট বুকিং এর পর হতে বকেয়া কিস্তির টাকা পরিশোধ বিষয়ে তালবাহানা শুরু করে কোম্পানীর কর্র্মকতাদের সাথে বিনা কারণে গালাগালি করেন।
গত ১৮ আগষ্ট ২০২৪ তারিখে আনুমানিক সন্ধ্যা ৭ টায় বকেয়া কিস্তির টাকা চাওয়া মাত্র সাজ্জাদকে সন্ত্রাসী স্টাইলে মো. আব্দুল করিম অশ্লীল ভাষায় গালাগালি করে চর থাপ্পর ও কিল ঘুষি মেরে শরীরে নীলাফুলা যখম করেন এবং আর টাকা দিবে না বলে জীবনণাশের হুমকি প্রদান করেন।
বর্তমানে বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে সাজ্জাদের বিরুদ্ধে সামাজিকভাবে ক্ষয়-ক্ষতি ও হয়রানী করছে। উল্লেখ্য যে, মো. আব্দুল করিম একজন খারাপ ও সন্ত্রাসী প্রকৃতির লোক। বিগত সময়ে রাজনৈতিক প্রভাব বিস্তার করে এবং শামীম ওসমানের ক্ষমতা দেখিয়ে একের পর এক অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে গেছে। যার ধারাবাহিকতা এখনও অব্যাহত রেখেছে। স্বৈরাচার সরকারের পতন হলেও কিভাবে আওয়ামী শ্রমিক লীগের নেতা পরিচয়দানকারী দুর্নীতিবাজ আব্দুল করিম এখনও বহাল তবিয়তে রয়েছে। করিমের বিরুদ্ধে প্রশাসন এখনও কেন ব্যবস্থা নিচ্ছে না যা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
এ ব্যাপারে ভুক্তভোগী সাজ্জাদ হোসেন তার জীবনের নিরাপত্তাসহ করিমের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ, ডিবি পুলিশ, র্যাব, যৌথবাহিনীসহ দুর্নীতি দমন কমিশনের আশু হস্তক্ষেপ কামনা করেছে।
সম্পাদক :
এস এম ইকবাল হোসেন
প্রধান কার্যালয় : ক/৫২, প্রগতি স্বরণী,
ভাটারা, ঢাকা-১২১৯ ।
কর্পোরেট অফিস : এফ-২২৮/১, বিশ্বাস ভিলা, উত্তর ছায়াবিথী, জয়দেবপুর,গাজীপুর-১৭০০, গাজীপুর মহানগর।
মোবাইল : +৮৮০ ১৭১১
০৫১৪৬৪ , +880 1833-133149
ই-মেইল: sonalivor.net@gmail.com, lnewsbd.mail@gmail.com