
মো. নবী হোসেন, নারায়ণগঞ্জ : আজ ১ জানুয়ারী ২০২৫, নতুন বছরের প্রথম দিন। যে সময় প্রিয়জনদের সাথে আনন্দঘন মূর্হত উপভোগ করছে সবাই, নতুন পোশাক আর ভিন্ন রঙে সেজেছে সকলের মন, ঠিক সেই সময় ছিন্নবিচ্ছিন্নভাবে রেল স্টেশন, ফুটপাত, শহীদ মিনারে ঘুরছে পথশিশুরা। যারা বুঝে না নতুন বছর কি, যাদের কাছে প্রতিটি দিন একই রকম। সেই সমস্ত পথশিশুদের মাঝে শুভেচ্ছা বিনিময় ও তাদের মুখে হাসি ফুটাতে খেলাধুলার মাধ্যমে চকলেট বিতরণ করেছে একঝাঁক তরুণ-তরূণীদের দ্বারা পরিচালিত এসো আলোর সন্ধানে যুব সংগঠন।
এসো আলোর সন্ধানে যুব সংগঠনের সাধারণ সম্পাদকের নেতৃত্বে উপস্থিত ছিলেন মো. নবী হোসেন, প্রতিষ্ঠাতা ও সভাপতি এসো আলোর সন্ধানে যুব সংগঠন।
আরো উপস্থিত ছিলেন সহকারী সাধারণ সম্পাদক অভিজিৎ রায় জয়, কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম শাকিল, কার্যকরী সদস্য টুম্পা রানী, মো. রিফাত ও মো. আরাফ প্রমুখ।
এসো আলোর সন্ধানে যুব সংগঠনের প্রধান উপদেষ্টা এড. মো. নবী হোসেন এর দিক নির্দেশনায় প্রতিনিয়ত এ ধরণের সামাজিক কর্মকান্ড পরিচালনা করছে এসো আলোর সন্ধানে যুব সংগঠন।
সম্পাদক :
এস এম ইকবাল হোসেন
প্রধান কার্যালয় : ক/৫২, প্রগতি স্বরণী,
ভাটারা, ঢাকা-১২১৯ ।
কর্পোরেট অফিস : এফ-২২৮/১, বিশ্বাস ভিলা, উত্তর ছায়াবিথী, জয়দেবপুর,গাজীপুর-১৭০০, গাজীপুর মহানগর।
মোবাইল : +৮৮০ ১৭১১
০৫১৪৬৪ , +880 1833-133149
ই-মেইল: sonalivor.net@gmail.com, lnewsbd.mail@gmail.com