
সুব্রত চন্দ্র দাস, পুবাইল, গাজীপুর : গাজীপুর মহানগরীর পূবাইল এলাকা থেকে বিদেশি পিস্তল ও ৪০০ পিস ইয়াবাসহ নাদিম (৪৫) নামে এক লোককে গ্রেপ্তার করেছে পূবাইল থানা পুলিশ।
বুধবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এনএম নাসির উদ্দিন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, মঙ্গলবার গভীর রাতে পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ আমিরুল ইসলামের নেতৃত্বে এসআই মারফত আলী সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন মোবাইল ৬ ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল হাড়িবাড়ি টেক এলাকায় গ্রেফতারকৃত নাদিমের বড় বোন ইলা মনির বাসা থেকে নাদিমকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজতে থাকা ম্যাগাজিন ও একটি বুলেটসহ বিদেশি পিস্তল উদ্ধার করা হয় যাতে খোদায় করে মেইড ইন ইতালি লেখা এবং ঘরের ভিতরের ওয়াডরোব থেকে নিষিদ্ধ মাদক দ্রব্য ৪০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
গ্রেফতারকৃত নাদিম গাজীপুর সিটি কর্পোরেশনের ৪১ নং ওয়ার্ডের সাপমারা এলাকার মৃত মতিউর রহমানের ছেলে বলে জানা যায়।
পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ আমিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত নাদিমকে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত নাদীম ২০১৪ সালে অস্ত্র মামলা ও ২০১৭ সালে মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কয়েক মাস জেল হাজতে ছিল বলে জানা যায়। সে এলাকার চিহ্নিত অস্ত্র ও মাদক ব্যবসায়ী।
সম্পাদক :
এস এম ইকবাল হোসেন
প্রধান কার্যালয় : ক/৫২, প্রগতি স্বরণী,
ভাটারা, ঢাকা-১২১৯ ।
কর্পোরেট অফিস : এফ-২২৮/১, বিশ্বাস ভিলা, উত্তর ছায়াবিথী, জয়দেবপুর,গাজীপুর-১৭০০, গাজীপুর মহানগর।
মোবাইল : +৮৮০ ১৭১১
০৫১৪৬৪ , +880 1833-133149
ই-মেইল: sonalivor.net@gmail.com, lnewsbd.mail@gmail.com