• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এসো আলোর সন্ধানে যুব সংগঠন এবং জিরো বাংলাদেশ সিলেট বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । নিয়মিত প্যাক, ট্রুপ ও ক্রু মিটিং পরিচালনাকারী ইউনিট লিডারদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান” না.গঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের দূর্নীতিবাজ ডিডি আসাদুজ্জামান বদলি হওয়ার পরও যাচ্ছেনা সিলেট এসএমপি,র ট্রাফিক বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ : তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ  ১১নং শরিফগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অন-লাইন গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ ১২তম দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইউএনওর বলিষ্ঠ নেতৃত্বের ছোঁয়ায় বদলে যাচ্ছে আত্রাইয়ের চিত্র রাসিকের অচলাবস্থা কাটাতে ‘অভিজ্ঞ’ বুলবুলেই ভরসা খুঁজছে নগরবাসী এসো আলোর সন্ধানে যুব সংগঠন এবং জিরো বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

মালয়েশিয়ায় এবি পার্টি’র সংগঠক সভা অনুষ্ঠিত

Reporter Name / ১২৩ Time View
Update : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

নাঈম ভূঁইয়া, মালয়েশিয়া প্রতিনিধি : আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মালয়েশিয়া শাখার উদ্দোগে আজ ২৭ জানুয়ারি’২০২৫ সন্ধ্যা ৭.০০ টায়, কুয়ালালামপুরের চান ছাও লিন এ এবি পার্টি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও মালয়েশিয়ায় বিশিষ্ট ব্যবসায়ী ড. মো. সোহেল মাসুদ এর সভাপতিত্বে একটি “সংগঠক সভা” অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টি, কেন্দ্রীয় কমিটির সদস্য, গাজীপুর জেলা ও মহানগর যুগ্ম সদস্য সচিব মু. বদরুল হুদা খান।

উক্ত সভায় মালয়েশিয়ায় অবস্থানরত ছাত্র, শিক্ষক, যুবক ও ব্যবসায়িসহ বিভিন্ন পেশার কর্মরত ব্যক্তিগণ যোগদান করেন। সভায় এবি পার্টি’র সংগঠনকে সম্প্রসারণের লক্ষ্যে প্রত্যেকেই আলোচনা রাখেন।

এ সময় বাংলাদেশ থেকে আগত বিভিন্ন পেশার মানুষদের সমস্যা তুলে ধরে সেটি সমাধানের আলোচনা করা হয়। এ সময়ে কেন্দ্রের পক্ষ থেকে এবি যুবপার্টি’র আহবায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহদাত উল্লাহ টুটুল ও এবি পার্টি, মালয়েশিয়া শাখার আহবায়ক ড. মুহাম্মদ বেলাল হোসেন ভার্চুয়ালি বক্তব্য রাখেন।

উক্ত সভায় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো. মজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মো. রানা, যুবনেতা সাহেব আলী, কে এম হাসান, ই. কবির, আব্দুস সুলতান, বর্ষন, আদিল, ইশতিয়াক আহমেদ শান্ত, হোসাইন আহমেদ, শফিকুল ইসলাম, মাইনুদ্দিন, শামীম ও সিয়াম প্রমুখ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.