প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৬, ৫:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৫, ৮:৪৫ এ.এম
রাঙামাটিতে রাবিপ্রবি’র নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিশ্বজিৎ গ্রেফতার

আলমগীর মানিক, রাঙামাটি : অপারেশন ডেভিল হান্টের আওতায় অভিযান পরিচালনা করে এবার বিশ্বজিৎ শীল সাগর নামের একটি ছাত্রনেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুুধবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে কোতয়ালী থানা পুলিশ।
বিশ্বজিৎ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা বলে জানা গেছে।
তার বাড়ি রাঙামাটির লংগদু উপজেলায় হলেও শহরের রিজার্ভ বাজারের ১নং পাথরঘটনা এলাকায় বলে জানা গেছে।
গ্রেফতারের বিষয়টি সোনালী ভোর প্রতিবেদককে নিশ্চিত করেছে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ। পুলিশ জানায়, গ্রেফতারকৃত বিশ্বজিৎ বিগত জুলাই আগষ্টের হামলাসহ নানান সন্ত্রাসী কর্মকান্ডের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলো।
এদিকে, রাঙামাটি রাবিপ্রবি’র শিক্ষার্থীরা জানিয়েছে, বিশ্বজিৎ শীল সাগর বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন ছাত্রলীগের নেতা থাকাকালীন রাঙামাটি রাবিপ্রবিতে সাধারণ শিক্ষার্থীদের ধরে ধরে সারা শরীর চেক করতো এবং মোবাইল চেক করে ইসলাম ও বিএনপি জামায়াতের কোনো কিছু দেখতে পেলে সাথে সাথেই মারধর করতো এবং ভৎসনা করতো।
তার অত্যাচারে অতিষ্ট ছিলো রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত সোমবারে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরীক্ষায় অংশ নিয়েছিলো বিশ্বজিৎ।
এদিকে, রাঙামাটি পুলিশ সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত রাঙামাটিতে অপারেশন ডেভিল হান্টে প্রায় ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
সম্পাদক :
এস এম ইকবাল হোসেন
প্রধান কার্যালয় : ক/৫২, প্রগতি স্বরণী,
ভাটারা, ঢাকা-১২১৯ ।
কর্পোরেট অফিস : এফ-২২৮/১, বিশ্বাস ভিলা, উত্তর ছায়াবিথী, জয়দেবপুর,গাজীপুর-১৭০০, গাজীপুর মহানগর।
মোবাইল : +৮৮০ ১৭১১
০৫১৪৬৪ , +880 1833-133149
ই-মেইল: sonalivor.net@gmail.com, lnewsbd.mail@gmail.com
Copyright © 2025 sonalivo