• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলের পিআইও মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ বদলি; জনপ্রতিনিধিদের আনন্দ উল্লাস আজ রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রচেষ্টায় কাতারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর : শিক্ষামন্ত্রী ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বাংলা শুভ নববর্ষ উদযাপিত সিলেটে পৃথক বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী : বাংলা নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার : ‘মাস্টারমাইন্ড’ সেই দুর্নীতিবাজ কর্মকর্তা আবদুল মোতালেব হাওলাদার চেয়েছিলেন বেগম জিয়ার সুচিকিৎসা, আজ তিনিই দিলেন বিএনপিকে অস্তিত্ব রক্ষার পরামর্শ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

বাংলাদেশ, নেপাল ও ভুটানের অংশগ্রহণে তিন জাতির পরিবেশ বিষয়ক বৈঠকে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান

Reporter Name / ১১৩ Time View
Update : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : বাংলাদেশ, নেপাল ও ভুটানের অংশগ্রহণে শিগগির তিন জাতির পরিবেশ বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি  সাক্ষাৎ করতে এলে বৈঠকে তারা এসব বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে নেপালে  ২০২৫ সালের মে মাসে অনুষ্ঠেয় সাগরমাথা সম্মেলনে যোগদানের জন্য পরিবেশ উপদেষ্টাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়।

বৈঠক শেষে উভয় পক্ষ জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে তারা জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করবে বাংলাদেশ ও নেপাল।

পরিবেশ উপদেষ্টা জানান, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন নিয়ে বৈশ্বিক এই সংলাপে পর্বতসমৃদ্ধ দেশসহ বিশ্ব নেতৃবৃন্দ, জাতিসংঘ ও বিশ্বব্যাংকের প্রতিনিধিরা অংশ নেবেন।

উপদেষ্টা জানান, এই আমন্ত্রণকে স্বাগত জানান এবং সম্মেলনের গুরুত্ব তুলে ধরেন। তিনি তার কার্যালয়ের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে রাষ্ট্রদূতকে অবহিত করেন।

রাষ্ট্রদূত ভান্ডারি জলবায়ু ও পরিবেশগত ইস্যুতে বাংলাদেশ-নেপাল সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন এবং বাংলাদেশি প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে পূর্ণ সহায়তার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category